• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সরকারি আবাস যোজনায় নেওয়া কাটমানি আদায়ের দাবিতে ভাতার থানায় অভিযোগ দায়ের 

Eidin by Eidin
June 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সরকারি আবাস যোজনায় নেওয়া কাটমানি আদায়ের দাবিতে ভাতার থানায় অভিযোগ দায়ের 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জুন : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বাবদ প্রাপ্ত অর্থ থেকে গরীব উপভোক্তাদের ভয় দেখিয়ে কাটমানি আদায় করেছিল তৃণমূলের নেতাকর্মীরা । কারোর কাছে ৫০০০ টাকক,কারোর কাছে ৭০০০ টাকা, কারোর কাছে ৮০০০ টাকা এবং কারোর কাছে ১৫০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছিল বলে অভিযোগ । সেই টাকা আদায় করে দেওয়ার দাবিতে আজ শনিবার পুলিশের দ্বারস্থ হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালিপাহারি গ্রামের বাসিন্দারা । তারা এনিয়ে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন । অভিযুক্তদের তালিকায় রয়েছেন : নিত্যানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সফিকুল আলম,পঞ্চায়েত সমিতর ক্যাশিয়ার সুশান্ত দে এবং কালিপাহারি গ্রামের তৃণমূল কর্মী মৃণালকান্তি গড়াই, সুব্রত মুখার্জি, সুশান্ত ভট্টাচার্য এবং তারক মালিক । 

গ্রামবাসীদের তরফে অভিযোগটি দায়ের করেছেন কালিপাহারি গ্রামের বাসিন্দা জনৈকা মিঠু হাজরা নামে এক বিধবা মহিলা । তার অভিযোগ, ২০২৩ সালে তিনি যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তখন তাকে ভয় দেখিয়ে জোর করে তার কাছ থেকে আদায় করা হয় । প্রতিবাদ করলে তাকে মারধর ও শ্লীলতাহানি করা হয় । এছাড়া তাদের গ্রামের বাসিন্দা রুপা বড়ালের কাছে ৫০০০ টাকা,ভারতী মাঝির কাছে ৭০০০ টাকা এবং অঞ্জলি সাঁতরার কাছ থেকে একইভাবে ১৫০০০ টাকা আদায় করা হয়েছিল । তার আরও অভিযোগ যে শুধু মারধর বা শ্লীলতাহানিই নয়,টাকা না দিলে গ্রাম ও এলাকা ছাড়া করার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল । 

বিক্ষোভকারীদের কথায়, স্থানীয় কর্মীরা ভয় দেখিয়ে টাকা তুলতো । তারপর নেতাদের কাছে সেই টাকা পাঠিয়ে ভাগবাটোয়ারা করে নিত তৃণমূল । এভাবে অন্তত ২০ লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে বলে অভিযোগ তাদের । তারা সেই কাটমানির টাকা ফেরত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পুলিশের কাছে।।

Tags: bhatarBurdwanWestbengal
Previous Post

সন্দেশখালির ত্রাস শেখ শাজাহানের ডেরায় হানা দিয়ে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • সরকারি আবাস যোজনায় নেওয়া কাটমানি আদায়ের দাবিতে ভাতার থানায় অভিযোগ দায়ের 
  • সন্দেশখালির ত্রাস শেখ শাজাহানের ডেরায় হানা দিয়ে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ 
  • রংপুরে নির্মীয়মান রামমন্দিরের নির্মানে ভারতের অর্থায়ন নেই : স্পষ্ট জানিয়ে দিলেন মূল উদ্যোক্তা ; নিজের দেশের কট্টরপন্থীদের অপপ্রচারের তীব্র সমালোচনা করেছেন জামাত ইসলামি নেতা 
  • ফুটবল বিশ্বকাপে এক নতুন অধ্যায়ের শুরু ; বিরতির সময় আয়োজন করা হবে সঙ্গীতানুষ্ঠান
  • ইরানি ড্রোন ভূপাতিত করেছে আমেরিকা ; রাডার কেন্দ্রগুলোতে ব্যাপক হামলা, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.