• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“হিন্দুধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই” : দক্ষিণের খলনায়ক প্রকাশ রাজ

Eidin by Eidin
July 22, 2026
in বিনোদন
“হিন্দুধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই” : দক্ষিণের খলনায়ক প্রকাশ রাজ
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২২ জুলাই : নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের মধ্যে অভিনেতা প্রকাশ রাজ বিজেপির বিরুদ্ধে ফের বিষোদগার করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি প্রায়শই বিজেপির সমালোচনা করেন বলেই অনেকে তাঁর বিরুদ্ধে। তিনি বলেছেন,’একটি রাজনৈতিক দলকে প্রশ্ন করার অর্থ হিন্দুধর্মকে প্রশ্ন করা নয়। নরেন্দ্র মোদী বারাণসী থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর দলের সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি রয়েছে। তাঁরাই মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অর্থ হিন্দুত্বকে প্রশ্ন করা নয় ।’

অভিনেতা বলেছেন, সংঘাত-বিধ্বস্ত মণিপুর সফরে প্রধানমন্ত্রীর ব্যর্থতা এবং ভারতে নারী কুস্তিগীরদের ওপর ‘অত্যাচারের’ মতো বিতর্কিত বিষয়গুলিতে তিনি সরকারকে প্রশ্ন করবেন। তিনি বলেন, গণমাধ্যম যদি এই সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন না তোলে, তবে তিনি জনগণের পক্ষ থেকে নিজেই এ বিষয়ে প্রশ্ন তুলবেন।তিনি গণমাধ্যমকে বলেন,’আপনারা আমাকে ‘হিন্দু-বিরোধী’ হিসেবে কেন চিত্রিত করছেন? হিন্দুধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ 

ভারতীয় শিক্ষা ব্যবস্থার ত্রুটিবিচ্যুতির বিরুদ্ধে সিজেপি-র প্রতিবাদ থামাতে পুলিশি বলপ্রয়োগেরও তিনি সমালোচনা করেন।অভিনেতা প্রশ্ন করেন, “ওরা কী নিয়ে প্রশ্ন করছে? প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। এর কারণে ছাত্রছাত্রীরা প্রাণ হারিয়েছে। আমাদের ভবিষ্যৎ যে ঝুঁকির মুখে, শুধু এই প্রশ্ন করার জন্যই আপনারা ওদের ‘দেশদ্রোহী’ আর ‘আরশোলা’ বলছেন?” ।

গরুর মাংস বিক্রেতাদের কাছ থেকে ‘নির্বাচনী বন্ড’ নিয়ে বিজেপি গরুকে পবিত্র বলে গণ্য করার নিজ দলীয় অবস্থানের বিরুদ্ধেই গেছে। দলটির এই ‘দ্বৈত অবস্থান’ বা ‘দ্বিচারিতা’-এর সমালোচনা করে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা গো-হত্যার কথা বলেন। অথচ যারা গরুর মাংস বিক্রি করে, তাদের কাছ থেকেই নির্বাচনী বন্ড নেন। এটা কি এক ধরনের দ্বৈত অবস্থান নয়?’তিনি বলেন,’বিজেপি মিজোরাম, মণিপুর ও কেরালার মতো অঞ্চলে ‘গরুর রাজনীতি’ নিয়ে আলোচনা করে না, কারণ সেখানকার দলীয় প্রতিনিধিরা প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার দাবি করেন। বিজেপির কাজ সুশাসন দেওয়া, ‘হিন্দুত্বের রক্ষক’ হওয়া নয়। আপনারা এখানে শাসন করতে এসেছেন। আমরা প্রশ্ন করব। তাই এই পাগলামি বন্ধ করুন ।’  প্রকাশ বলেছেন যে, দল তাঁকে ‘হিন্দু- বিরোধী’ বা ‘দেশ-বিরোধী’-র মতো বিশেষণে ডাকলেও তিনি চুপ থাকবেন না।

ক্যারিয়ারের কথা বলতে গেলে, বিজয় অভিনীত ‘জানা নায়াক্কান’ প্রকাশ রাজের আসন্ন ছবিগুলোর মধ্যে অন্যতম।।

Previous Post

“ভাইপোপন্থী তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেবো” : ‘গরুর গাড়ির হেডলাইট’ অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর  

Next Post

মহিলা সাংসদদের সম্পর্কে  আপত্তিকর মন্তব্য ; তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জীকে পুরো বর্ষাকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড 

Next Post
মহিলা সাংসদদের সম্পর্কে  আপত্তিকর মন্তব্য ; তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জীকে পুরো বর্ষাকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড 

মহিলা সাংসদদের সম্পর্কে  আপত্তিকর মন্তব্য ; তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জীকে পুরো বর্ষাকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড 

No Result
View All Result

Recent Posts

  • প্রেমের ফাঁদে পড়ে স্বামীকে ডিভোর্স, প্রেমিকের কাছে প্রতারিত হয়ে ২ সন্তানের জননীর আবেদন : “সরকার আমার সংসার গড়ে দিক”
  • বাংলাদেশের সিলেটে অন্তঃসত্ত্বা হিন্দু বধূ ও তার ৪ বছরের মেয়েকে নৃশংসভাবে খুন 
  • মান্দারমণির রিসর্টে পর্যটকদের উপর হামলার অভিযোগ, ঘটনার সূত্রপাতের বিষয়ে সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা 
  • দেরাদুন ও হলদওয়ানিতে আরও ৫টি অবৈধ মাদ্রাসা সিল করেছে উত্তরাখণ্ড সরকার
  • ‘কালীঘাট তৃণমূল’-এর প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.