এইদিন ওয়েবডেস্ক,কেরালা,১০ অক্টোবর : কেরালার কোঝিকোড়ে জাল পরিচয়পত্র সহ ৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পরেছে । তার মধ্যে রয়েছে দুই মহিলা । তারা ওই জাল পরিচয়পত্র দেখিয়ে একটি স্পা-তে বহাল তবিয়তে কাজ করছিলেন । কোঝিকোড়ের মাঙ্গাভু রোডে এমআইএমএস হাসপাতালের কাছে একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন । শুক্রবার অতিথি শ্রমিকরা মদ্যপান করে এই এলাকায় হট্টগোল সৃষ্টি করলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তখন তাদের আসল পরিচয় প্রকাশ্যে আসে । ধৃত তিন বাংলাদেশি হলেন : রবি শেখ, তার দুই স্ত্রী রওশনারা ও বেগম পাপ্পিয়া ।
পুলিশের জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, রবি শেখ একজন বাংলাদেশি নাগরিক। তার সঙ্গে থাকা নারীরাও বাংলাদেশি নাগরিক। এরপর তিনজনকে হেফাজতে নিয়ে থানায় পাঠানো হয়। তারা বেঙ্গালুরুতে পৌঁছে জাল পরিচয়পত্র তৈরি করে । কর্ণাটকের বেঙ্গালুরুতে চার মাস কাটানোর পর তারা কোঝিকোড়ে পৌঁছায় বলে পুলিশ জানতে পেরেছে ।
জানা গেছে,রবি শেখ গত এক মাস ধরে পুথি পালামের ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করছিলেন। তাঁর স্ত্রী রওশনারা বেগম কোঝিকোডের থোন্ডায়াদু, নাডাক্কাভু এবং এরাঞ্জিপালামের স্পা-তে কাজ করতেন। পাপ্পিয়া দশ দিন আগে কোঝিকোডে এসেছিলেন। তিনি গত সাত দিন ধরে থোন্ডায়াদুর স্পা-তে কাজ করছেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তারা বেঙ্গালুরু থেকে কলকাতায় তাদের ঠিকানায় আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড জাল করেছিল। পুলিশ এর প্রমাণও পেয়েছে। তাদের কাছে অন্য কোনো জাল নথি আছে কিনা, পুলিশ তাও তদন্ত করছে।।

