• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মন্তেশ্বরের বিজেপির সংখ্যালঘু নেতা  

Eidin by Eidin
November 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মন্তেশ্বরের বিজেপির সংখ্যালঘু নেতা  
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৭ নভেম্বর : রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বিজেপির এক সংখ্যালঘু নেতা । দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মন্তেশ্বর থানার অন্তর্গত কুলুট সমবায় সমিতি এলাকায় । মৃতের নাম বাগবুল শেখ (২৬)। তাঁর বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত কাঞ্চনডাঙ্গা গ্রামে । তিনি কাঞ্চনডাঙ্গা এলাকার বুথ সভাপতি ছিলেন। দলের এক একনিষ্ঠ কর্মীর এই প্রকার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গেরুয়া শিবিরে ।

জানা গেছে,মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের দুই নম্বর মন্ডল সভাপতি দিলীপ দাসের গাড়ি চালাতেন বাগবুল শেখ । পাশাপাশি বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন । বৃহস্পতিবার রাতে কুসুমগ্রামে বিজেপির ব্লক কার্যালয় থেকে নিজের বাইকে চড়ে কাঞ্চনডাঙ্গা গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনি কুলুট সমবায় সমিতির কাছে আসতেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাকা বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারেন । বাইক সহ ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার মৃতদেহটি কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

মন্তেশ্বর ২ নম্বর মন্ডলের সম্পাদক নরোত্তম ঘোষ বলেন,’বাগবুল শেখ খুব খোলা মনের ছিলেন। পুরো ব্লক কার্যালয় কে হাসিখুশিতে ভরিয়ে রাখতেন। সেই সাথে তিনি দলের জন্য প্রচন্ড পরিশ্রম করতেন । মূলত তার একক কৃতিত্বেই ২০২৬ সালের বিধানসভার ভোটে সংখ্যালঘু অধ্যুষিত নিজের বুথ থেকে দলকে জয় এনে দিয়েছিলেন। তার মৃত্যু আমাদের দলের জন্য অপুরনীয় ক্ষতি । আমরা দলের তরফ থেকে তার আত্মা শান্তি কামনা করছি ও পরিবার বর্গকে সমবেদনা জানাচ্ছি ।’ মৃত দলীয় নেতার পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন নরোত্তমবাবু ।। 

Tags: BurdwanMonteshwarRoad AccidentWest Bengal
Previous Post

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিরোধীদলের আসন হারালেন  ঋতব্রত ব্যানার্জী 

No Result
View All Result

Recent Posts

  • পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মন্তেশ্বরের বিজেপির সংখ্যালঘু নেতা  
  • কলকাতা হাইকোর্টের নির্দেশে বিরোধীদলের আসন হারালেন  ঋতব্রত ব্যানার্জী 
  • পাহাড়ের ‘দীপথুন’ স্তম্ভে কার্তিকা প্রদীপ জ্বালানোর আদেশ পালনে অস্বীকার করায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে কঠোরভাবে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট 
  • চাঁচলের স্কুলে পড়ুয়ার আঁকা দেবী সরস্বতীর ছবি ছেঁড়ার ঘটনায় ক্ষোভ, আটক অভিযুক্ত শিক্ষক  
  • “আমরা সম্পূর্ণ বিজেপি-বিরোধী রাজনৈতিক দল,আমাদের সঙ্গে এনসিপিআইয়ের কোনও সম্পর্ক নেই” : বললেন ‘ঋতব্রত তৃণমূল’ মুখপাত্র ঋজু দত্ত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.