• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নিজের প্রিয় স্কুলে পৌছে পড়ুয়াদের ক্লাস নিলেন  মন্ত্রী ক্ষুদিরাম টুডু

Eidin by Eidin
November 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নিজের প্রিয় স্কুলে পৌছে পড়ুয়াদের ক্লাস নিলেন  মন্ত্রী ক্ষুদিরাম টুডু
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যার,বর্ধমান,২৬ নভেম্বর : মন্ত্রিত্বের ব্যস্ততা আর প্রশাসনিক কাজের চাপের
মধ্যেও শিক্ষকতার প্রতি যে টান আজও অটুট আছে সেটা প্রমান করে দিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু । আজ বৃহস্পতিবার হঠাৎ করেই নিজের পুরানো কর্মস্থল বর্ধমান শহরের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে পৌছে গিয়ে পড়ুয়াদের ক্লাস নিলেন তিনি । এক সময়ে মন্ত্রীর  সহকর্মী অতনু নায়েক বলেন,’এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ মন্ত্রী মশাই স্কুলে আসেন । প্রায় ১ ঘন্টা তিনি স্কুলে ছিলেন। তার মধ্যেই তিনি ক্লাসে গিয়েছেন ।অনেকদিন পর স্কুলে এসে মন্ত্রী মশাই বেশ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।’

বর্ধমান শহরের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বাংলা বিষয়ের শিক্ষকতা করছেন ক্ষুদিরাম টুডু।২০২৬ বিধানসভা ভোটে প্রতিদ্বন্দিতা করার জন্য বাণীপীঠ স্কুলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। ভোটে জিতে মন্ত্রী হয়ে যাওয়ার পর তিনি এই স্কুল থেকে ’লিয়েন’ নেন। জানা গেছে,আজ  বর্ধমান জেলা প্রশাসনের পক্ষথেকে সংবিধান দিবস পালনের উপলক্ষে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমানে এসেছিলেন রাণীবাঁধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী  ক্ষুদিরাম টুডু।জেলা প্রশাসনের কর্মসূচি ও অন্যান্য ব্যস্ততার মাঝেই কিছুটা সময় বের করে মন্ত্রীমশাই পৌঁছে যান তাঁর পুরনো কর্মস্থল  বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে।

সেখানে গিয়ে নিজের নির্ধারিত ক্লাসে পড়ুয়াদের ক্লাস নেন তিনি। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে নানা বিষয়ে গল্প, আলোচনা ও মতবিনিময় করেন। মন্ত্রী হওয়ার পর তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কথাও পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন ক্ষুদিরাম টুডু। প্রিয় শিক্ষককে মন্ত্রী হিসেবে নয়, আবারও চেনা শিক্ষকের ভূমিকায় সামনে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা।।

Tags: BurdwanMinister Khudiram TuduWestbengal
Previous Post

বর্ধমানে বামপন্থী-বিজেপির সংঘর্ষ, আহত সিপিএম নেতা অমল হালদারসহ তিনজন

No Result
View All Result

Recent Posts

  • নিজের প্রিয় স্কুলে পৌছে পড়ুয়াদের ক্লাস নিলেন  মন্ত্রী ক্ষুদিরাম টুডু
  • বর্ধমানে বামপন্থী-বিজেপির সংঘর্ষ, আহত সিপিএম নেতা অমল হালদারসহ তিনজন
  • নয়ডায় হিন্দু মহিলাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছিল সৈয়দ মহম্মদ রিজওয়ান, ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে এবং অশ্লীল ছবি দেখিয়ে ব্লাকমেল করে অর্থ আদায় করে, অবশেষে গ্রেপ্তার 
  • তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মন্তেশ্বরের পঞ্চায়েত সদস্য ও তার ছেলেসহ ৩ জন
  • পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়ির সামনে  আত্মঘাতী বধূর দেহ ফেলে বিক্ষোভ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.