• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমানে বামপন্থী-বিজেপির সংঘর্ষ, আহত সিপিএম নেতা অমল হালদারসহ তিনজন

Eidin by Eidin
November 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বর্ধমানে বামপন্থী-বিজেপির সংঘর্ষ, আহত সিপিএম নেতা অমল হালদারসহ তিনজন
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ নভেম্বর : বামপন্থী সংযুক্ত কিষাণ মোর্চার সভা চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটল শহর বর্ধমানে । আজ বৃহস্পতিবার বিকালে সভা চলাকালীন সিপিএম ও বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ বেধে গেলে কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় গোটা এলাকা । সংঘর্ষে ভারত কৃষকসভার সহ-সভাপতি তথা কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক অমল হালদার-সহ কয়েকজন  বামকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বাম নেতৃত্ব । এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । সিপিএমের অভিযোগ, বিজেপি তাদের উপর হামলা চালিয়েছে । অন্যদিকে সিপিএমের বিরুদ্ধে প্ররোচনা ও মারধরের অভিযোগ তুলেছে বিজেপি ।


জানা গেছে,আজ বিকেলে বর্ধমানের বাদামতলায় সংযুক্ত কিষাণ মোর্চার সভার আয়োজন করা হয়েছিল । পুলিশের অনুমতি নিয়েই এই সভার আয়োজন করা হয় বলে দাবি সিপিএমের । সভায় অমল হালদারের বক্তব্য চলাকালীন আচমকাই হামলা চালানো হয় এবং চেয়ার ও লাঠি দিয়ে মারধরের পাশাপাশি সভাস্থলে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।


অমল হালদারের অভিযোগ,’প্রথম থেকেই আরএসএস ও বিজেপি প্ররোচনা দিচ্ছিল। আমরা অনুমতি নিয়েই সভা করছিলাম। আমার বক্তব্য চলাকালীন ওরা হামলা চালায়। চেয়ার ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। সভাস্থলে ভাঙচুর চালানো হয়েছে।’ পুলিশও সক্রিয় ভূমিকা নেয়নি বলে অভিযোগ তার ।


সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেনের অভিযোগ,’প্রায় এক ঘণ্টা ধরে বিনা প্ররোচনায়  হামলা চলে।পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আমদেরই আহতদের হাসপাতালে নিয়ে যেতে হয় ।’
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা মুখপাত্র চিকিৎসক শান্তরূপ দে দাবি করেছেন,’সিপিএম  প্রথম থেকেই প্ররোচনামূলক শ্লোগান দিচ্ছিল। আমাদের কয়েকজন কর্মীকে মারধরও করা হয়। বিজেপি কর্মীরা সংযত ছিলেন বলেই বড় ধরনের ঘটনা এড়ানো গিয়েছে।’


বিজেপি নেতা সুব্রত গোস্বামী বলেন,’সিপিএম  রাস্তা আটকে সভা করছিল । সেই সময় আমরা নিজেদের সভায় যাচ্ছিলাম । একটি অ্যাম্বুল্যান্সে গুরুতর অসুস্থ রোগী ছিলেন। রাস্তা ছাড়ার কথা বলা হলেও তা শোনা হয়নি। উল্টে আমাদের এক কর্মীকে মারধর করা হয়। ওই কর্মীকে বাঁচাতেই আমরা এগিয়ে যাই ।’ তাঁর অভিযোগ,’অশান্তি বামেরা নিজেদের মধ্যেই করেছে, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।’।

Tags: BurdwanWestbengal
Previous Post

নয়ডায় হিন্দু মহিলাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছিল সৈয়দ মহম্মদ রিজওয়ান, ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে এবং অশ্লীল ছবি দেখিয়ে ব্লাকমেল করে অর্থ আদায় করে, অবশেষে গ্রেপ্তার 

Next Post

নিজের প্রিয় স্কুলে পৌছে পড়ুয়াদের ক্লাস নিলেন  মন্ত্রী ক্ষুদিরাম টুডু

Next Post
নিজের প্রিয় স্কুলে পৌছে পড়ুয়াদের ক্লাস নিলেন  মন্ত্রী ক্ষুদিরাম টুডু

নিজের প্রিয় স্কুলে পৌছে পড়ুয়াদের ক্লাস নিলেন  মন্ত্রী ক্ষুদিরাম টুডু

No Result
View All Result

Recent Posts

  • নিজের প্রিয় স্কুলে পৌছে পড়ুয়াদের ক্লাস নিলেন  মন্ত্রী ক্ষুদিরাম টুডু
  • বর্ধমানে বামপন্থী-বিজেপির সংঘর্ষ, আহত সিপিএম নেতা অমল হালদারসহ তিনজন
  • নয়ডায় হিন্দু মহিলাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছিল সৈয়দ মহম্মদ রিজওয়ান, ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে এবং অশ্লীল ছবি দেখিয়ে ব্লাকমেল করে অর্থ আদায় করে, অবশেষে গ্রেপ্তার 
  • তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মন্তেশ্বরের পঞ্চায়েত সদস্য ও তার ছেলেসহ ৩ জন
  • পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়ির সামনে  আত্মঘাতী বধূর দেহ ফেলে বিক্ষোভ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.