• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঋণের জালে জড়িয়ে পরা অসহায় পরিবারের বসতবাড়ি বাঁচাতে নিজের গহনা বিক্রি করলেন গলসির বিজেপি বিধায়ক 

Eidin by Eidin
November 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ঋণের জালে জড়িয়ে পরা অসহায় পরিবারের বসতবাড়ি বাঁচাতে নিজের গহনা বিক্রি করলেন গলসির বিজেপি বিধায়ক 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৫ নভেম্বর : ঋণের জালে জড়িয়ে পরা অসহায় পরিবারের বসতবাড়ি বাঁচাতে নিজের গহনা বিক্রি করলেন পূর্ব বর্ধমান জেলার গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। গলসির বেলান গ্রামের বাসিন্দা সমর পাল বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় বন্ধক রাখা বসতবাড়ি হারানোর মুখে পড়েছেন । ফলে , এক কন্যা ও এক পুত্রের পরিবার নিয়ে তিনি কার্যত অসহায় হয়ে পড়েন । একথা জানতে পেরে বিজেপি বিধায়ক রাজু পাত্র গলসির একটি বেসরকারি ব্যাঙ্কে নিজের গলার সোনার চেন বন্ধক রেখে সমরবাবুর হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিয়ে আসেন । বিধায়কের কাছে সাহায্য পেয়ে কিছুটা আশার আলো দেখছে ওই পরিবারটি । রাজু পাত্র জানিয়েছেন,ওই পরিবারটি যাতে এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে পারে সেজন্য কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন । 

জানা গেছে, গলসি থানার অন্তর্গত বেলান গ্রামটি খণ্ডঘোষ বিধানসভা এলাকার মধ্যে পড়ে। সেখানকার বাসিন্দা সমর পাল। স্ত্রী মধুমিতা পাল, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার । পেশায় মুদির দোকানদার সমরবাবু বাড়ি তৈরির সময়  বেসরকারি সংস্থা থেকে ৬ লক্ষ ৪৮ হাজার টাকা ঋণ নিয়েছিলেন । গত মার্চ পর্যন্ত কিস্তিতে সাড়ে ৮ লক্ষ টাকার বেশি শোধ করলেও আরও ১ লক্ষ টাকার অধিক বকেয়া  থেকে যায়৷ এদিকে নিজের মুদি দোকান সেভাবে না চলায় সেই টাকা তিনি পরিশোধ করতে পারছিলেন না । 

বিধায়ক রাজু পাত্র বলেন,’পরিবারটির সামনে বিকল্প কোনো রাস্তা ছিল না । এমনকি তারা আত্মহত্যা করার কথাও চিন্তাভাবনা করছিলেন বলে জানতে পারি । তাই আমি আর চুপ থাকতে পারিনি । আমার বিধানসভার এলাকার বাসিন্দা নয় জেনেও পরিবারটি বাঁচাতে এগিয়ে আসি ।’ তিনি আরও বলেন,’আমার বিধায়ক ভাতা পেতে দিন কুড়ি দেরি আছে । এদিকে ওই পরিবারের বসতবাড়ি বাঁচাতে হলে হাতে সময়ও নেই । আদালতের নির্দেশে বাড়িটি দখল নেওয়ার প্রস্তুতি শুরু করছিল ওই বেসরকারি সংস্থাটি । তাই বাধ্য হয়ে আমি আমার নিজের সোনার চেন বন্ধক করে এক লক্ষ টাকা পরিবারটির হাতে তুলে দিয়েছি ।’

সমরবাবু জানান, ১ লক্ষ ২০ হাজার টাকায় পুরো ঋণ মিটিয়ে নেওয়ার কথা হয়েছে । বিধায়ক সাহেব এক লক্ষ টাকা দিয়েছেন । বাকি টাকার ব্যবস্থা তিনি করছেন বলে জানান । এই দুর্দিনে পাশে দাঁড়ানোয় বিজেপি বিধায়ককে কৃতজ্ঞতা জানিয়েছেন সমরবাবু ও তার স্ত্রী ।। 

Tags: BurdwanGalsiWestbengal
Previous Post

শ্রী লক্ষ্মীনৃসিংহ সহস্রনাম স্তোত্রম্ : ত্রিসন্ধ্যা পাঠে শ্রবণ বা জপ করলে ভয় দূর হয়, রোগনাশ ও পাপমুক্তি ঘটে এবং দীর্ঘায়ু ও কল্যাণ লাভ হয়

Next Post

বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের নেপথ্যে রয়েছে যুবরাজ সিংয়ের পরামর্শ, নিজেই স্বীকার করলেন ক্রিকেটের ‘বিস্ময় বালক’ 

Next Post
বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের নেপথ্যে রয়েছে যুবরাজ সিংয়ের পরামর্শ, নিজেই স্বীকার করলেন ক্রিকেটের ‘বিস্ময় বালক’ 

বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের নেপথ্যে রয়েছে যুবরাজ সিংয়ের পরামর্শ, নিজেই স্বীকার করলেন ক্রিকেটের 'বিস্ময় বালক' 

No Result
View All Result

Recent Posts

  • বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের নেপথ্যে রয়েছে যুবরাজ সিংয়ের পরামর্শ, নিজেই স্বীকার করলেন ক্রিকেটের ‘বিস্ময় বালক’ 
  • ঋণের জালে জড়িয়ে পরা অসহায় পরিবারের বসতবাড়ি বাঁচাতে নিজের গহনা বিক্রি করলেন গলসির বিজেপি বিধায়ক 
  • শ্রী লক্ষ্মীনৃসিংহ সহস্রনাম স্তোত্রম্ : ত্রিসন্ধ্যা পাঠে শ্রবণ বা জপ করলে ভয় দূর হয়, রোগনাশ ও পাপমুক্তি ঘটে এবং দীর্ঘায়ু ও কল্যাণ লাভ হয়
  • ২০২২ সালে বিবাহবিচ্ছেদ হওয়া জাপানি দম্পতি লখনউয়ের মন্দিরে হিন্দু রীতিতে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ; বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিল তাদের ৩ সন্তান  
  • আন্তঃরাজ্য খ্রিস্টান ধর্মান্তর চক্রের পর্দাফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ : নগদ টাকা, চিকিৎসা ও লেখাপড়ায় সহায়তার প্রতিশ্রুতি দিয়ে দলিত হিন্দুদের প্রলুব্ধ করে ধর্মান্তরিত করার চক্রের ১০ সদস্য গ্রেপ্তার আমেঠিতে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.