• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“সেদেশের হিন্দুরা আমাদের ভাই, আমারেই রক্ত” : বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে পথে নামার আহ্বান জানালেন শমীক ভট্টাচার্য 

Eidin by Eidin
November 22, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“সেদেশের হিন্দুরা আমাদের ভাই, আমারেই রক্ত” : বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে পথে নামার আহ্বান জানালেন শমীক ভট্টাচার্য 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ নভেম্বর : ইসলামি কট্টরপন্থী দল জামাত ইসলামের সমর্থনে বাংলাদেশে বর্তমানে সরকার চালাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি । যার মারাত্মক পরিণাম ভোগ করতে হচ্ছে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের । শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন ঘনিয়ে আসতেই ফের হিন্দু নরসংহার শুরু হয়েছে সে দেশে । রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু-কিশোরী এবং গৃহবধূদের । বর্তমানে বাংলাদেশে চরম নৈরাজ্যের পরিস্থিতি । অস্তিত্ব সংকটে হিন্দুরা। এই পরিস্থিতিতে রুখে দাঁড়াবার জন্য গোটা বিশ্বের মানুষকে পথে নামার আহ্বান জানালেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য । তিনি আজ বলেছেন,বাংলাদেশের হিন্দুরা আমাদের ভাই, আমাদের এই রক্ত৷ তাই রাজনীতির ঊর্ধে উঠে সমস্ত মানুষকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে রাস্তায় নামতে হবে।’ 

পাশাপাশি তিনি বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির জন্য জহরলাল নেহেরু এবং কংগ্রেসের ক্ষমতার লোভে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগকে দায়ী করেছেন তিনি । শমীক ভট্টাচার্য বলেন,’ভাষার জন্য বাংলাদেশ তৈরী হয় নি, যদি ভাষার জন্য তৈরী হতো তাহলে বাংলাদেশে বাংলাভাষী হিন্দুদের আজ এভাবে মরতে হতো না।’ 

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশের জন্ম ভারত দিয়েছে৷ প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, বিরোধী অবস্থানে ছিলেন অটল বিহারি বাজপেয়ী । সেই সময়ে অটল বিহারী বাজপেয়ী সমস্ত বিরোধীদের কাছে আবেদন করেছিলেন যে, এই মুহূর্তে আমাদের লক্ষ্য একটাই, ওখানে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা,নিরাপরাধ মানুষদের অত্যাচারের হাত থেকে বাঁচানো,তাদের জীবন রক্ষা করা৷ তৈরি হয়েছিল বাংলাদেশ । কিন্তু আজকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ওখানে যেভাবে নির্বিচারে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে…. এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার যা বলার আমাদের পররাষ্ট্র দপ্তর বলবে । এই বিষয়ে আমার কিছু বলার নাই ।’ 

তিনি বলেন,’কিন্তু একজন বাঙালি হিন্দু হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি আবারও বলছি রাজনীতির ঊর্ধে উঠে সমস্ত মানুষকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে, রাস্তায় নামতে হবে। সারা পৃথিবী জুড়ে এর প্রতিবাদ করতে হবে । কারণ যারা মারা যাচ্ছে তারা আমাদের ভাই, আমাদের রক্ত । তাদের ইচ্ছার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে তখনকার রাষ্ট্রনেতারা দেশভাগকে মেনে নিয়েছিলেন । আজকে যদি দেশভাগ না করা হতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না ।’

দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশভাগে কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করে শমীক ভট্টাচার্য বলেন,’যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, তিনি একমাত্র ব্যক্তিত্ব ছিলেন যিনি কংগ্রেসের মঞ্চ থেকে বলতে পারতেন যে,আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করি না । আই ডু বিলিভ ইন ওয়ান নেশন । আমি গৃহযুদ্ধের সম্মুখীন হতে রাজি আছি কিন্তু ভারতবর্ষকে ভাগ হতে দেব না। আজকে সুভাষ বোস নেই। ওল্ড মেন বিয়িং ভেরি হ্যারি…কংগ্রেস, জহরলাল নেহেরু এবং তার অন্যান্য নেতৃত্বরা ব্রিটিশদের চক্রান্ত এবং মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান নামক দেশের জন্ম দিয়েছে । যে কারণে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে ।’

তিনি বলেন,’আমেরিকার গৃহযুদ্ধে চার বছরে চার লক্ষ মানুষ মারা গিয়েছিল । আর আমাদের দেশভাগে কুড়ি লক্ষ মানুষ মারা গেছে । এখনো তান্ডব চলছে । যারা মনে করছেন যে, ভাষার জন্য বাংলাদেশ তৈরি হয়েছে,আজকে পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে বাংলা ভাষা-ভাষা আন্দোলন-ভাষা দিবস, যেসব করে বাংলাদেশিরা আর তাদের নিয়ে লাফালাফি করে বাংলাদেশিরা আমাদের এখানকার কিছু লোক, তারা এখন নীরব । ভাষা কিছু নয়, এখানে বিষয়টা হলো ধর্মের ।’

শমীক ভট্টাচার্য বিশ্বজুড়ে ইসলামি আগ্রাসনের ইঙ্গিত করে বলেন,’আসলে অন্য কোন ধর্মের অস্তিত্বকে মেনে নেব না এটাই হল মোদ্দা কথা । একদলীয় একচেটি আধিপত্য যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশের সমাজকে ধ্বংস করেছে, প্রান্তিক মানুষের সর্বনাশ করেছে, ঠিক একইভাবে একই ধর্মাচরণ সারা পৃথিবী জুড়ে থাকবে, এই কল্পনা যারা করছে তাদের কারণেই আজকে এই অবস্থা ।’

সেই সাথে তিনি বাংলাদেশকে সতর্ক করে দিয়ে বলেন,’দুটো বর্ডার বন্ধ করে দিলে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি ।’ তিনি বলেন,’রাজ্যে আমাদের সরকার আছে, কেন্দ্রে আমাদের সরকার আছে । কিন্তু সরকারের বাইরে গিয়েও বলছি , মানুষ পথে নামুন প্রতিবাদ করুন । এর বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে জনমত তৈরি করুন ।’।

Tags: Bangladeshi Hindu GenocideKolkataShamik BhattacharyaWestbengal
Previous Post

জামাত ইসলামি ও বিএনপির জঙ্গিদের সাথে নিয়ে আজ গভীর রাত থেকে ৬ দিন গোপালগঞ্জে নরসংহার চালাবে বাংলাদেশের সেনাবাহিনী

No Result
View All Result

Recent Posts

  • “সেদেশের হিন্দুরা আমাদের ভাই, আমারেই রক্ত” : বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে পথে নামার আহ্বান জানালেন শমীক ভট্টাচার্য 
  • জামাত ইসলামি ও বিএনপির জঙ্গিদের সাথে নিয়ে আজ গভীর রাত থেকে ৬ দিন গোপালগঞ্জে নরসংহার চালাবে বাংলাদেশের সেনাবাহিনী
  • ১৪ জন হিন্দু নারীকে যৌন নির্যাতন ও আর্থিক শোষণের দায়ে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকড়াও মহম্মদ মাজিন 
  • নেই দেখার কেউ,পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গুনছেন এক অজ্ঞাতপরিচয় অসুস্থ প্রৌঢ়, বারবার জানিয়েও হেলদোল নেই পুলিশের ! 
  • হিন্দু জমিদারের দেওয়া জমিতেই গড়ে উঠেছে বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কিন্তু আজ সেখানেই উঠছে “শাহজালালের বাংলায় হিন্দুবাদের ঠাঁই নাই” শ্লোগান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.