• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নেই দেখার কেউ,পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গুনছেন এক অজ্ঞাতপরিচয় অসুস্থ প্রৌঢ়, বারবার জানিয়েও হেলদোল নেই পুলিশের ! 

Eidin by Eidin
November 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নেই দেখার কেউ,পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গুনছেন এক অজ্ঞাতপরিচয় অসুস্থ প্রৌঢ়, বারবার জানিয়েও হেলদোল নেই পুলিশের ! 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২২ নভেম্বর : ফুটপাতে এক অসুস্থ ভবঘুরেকে কাতরাতে দেখে জনৈক এক পথচারী তাকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন । রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা । কিন্তু রোগীকে হাসপাতালে আনা ব্যক্তি আর ঝুঁকি নিতে চাননি । ফলে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালের বেডে ধুঁকছেন ওই অসুস্থ প্রৌঢ় । এদিকে রোগী খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন । চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন না । বারবার পূর্বস্থলী থানাতে জানিয়েও পুলিশের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ । এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা,অবিলম্বে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে যেকোনো সময় মারা যেতে পারেন ওই অজ্ঞাতপরিচয় ভবঘুরে প্রৌঢ় । হাসপাতালে চিকিৎসাধীন অনান্য রোগী ও তাদের পরিজনদের দাবি, অবিলম্বে ওই ভবঘুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক । 

পূর্বস্থলী-২ ব্লক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছাতনির ঠিকানা দেওয়া জনৈক ধনঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তি গত পয়লা নভেম্বর রাত্রি প্রায় ৮ টা নাগাদ ওই প্রৌঢ়কে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন । হাসপাতালের চিকিৎসক ডঃ সুদীপ্ত দাস বলেন,’রোগীর অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় । কিন্তু যিনি রোগীকে এনেছিলেন তিনি হয়তো আর ঝুটঝামেলায় জড়াতে চাননি । সেই কারনেই হয়ত তিনি রোগীকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন ।’তিনি বলেন,’এদিকে রোগী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে । চিকিৎসাতেও সাড়া দিচ্ছে না৷ রোগীর যে-ধরনের চিকিৎসা দরকার তার জন্য সেরকম পরিকাঠামো আমাদের হাসপাতালে নেই ।’ ফলে যেকোনো সময় রোগী মারা যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন । 

ডঃ সুদীপ্ত দাস জানান,প্রথমে বিষয়টি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয় । তার পরামর্শে বিষয়টি পূর্বস্থলী থানায় জানানো হয় । এমনকি রোগীর ব্যবস্থা করার জন্য থানায় লিখিত আবেদনও করা হয় । থানাকে বিষয়টি তিনবার জানিয়েও এখনো পুলিশের তরফে তেমন উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ তার । 

জানা গেছে আজ রবিবার সকাল পর্যন্ত ওই রোগীর পরিচয় জানা সম্ভব হয়নি । রোগী এমনকি কথাবার্তা বলার অবস্থাতেও নেই । এমতাবস্থায় হাসপাতালের বেডে ওই অজ্ঞাতপরিচয় রোগীর মৃত্যু হলে দায়িত্ব কে নেবে ? তা নিয়ে প্রশ্ন উঠছে।।

Previous Post

হিন্দু জমিদারের দেওয়া জমিতেই গড়ে উঠেছে বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কিন্তু আজ সেখানেই উঠছে “শাহজালালের বাংলায় হিন্দুবাদের ঠাঁই নাই” শ্লোগান 

No Result
View All Result

Recent Posts

  • নেই দেখার কেউ,পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গুনছেন এক অজ্ঞাতপরিচয় অসুস্থ প্রৌঢ়, বারবার জানিয়েও হেলদোল নেই পুলিশের ! 
  • হিন্দু জমিদারের দেওয়া জমিতেই গড়ে উঠেছে বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কিন্তু আজ সেখানেই উঠছে “শাহজালালের বাংলায় হিন্দুবাদের ঠাঁই নাই” শ্লোগান 
  • ঋষভ পন্থের সেঞ্চুরি ; কিউইদের বিপক্ষে ভারতের বিশাল ৩৫২ রানের লিড 
  • যেকোনো শুভ কাজের শুরুতে, দুঃস্বপ্ন নাশ করতে, অমঙ্গল দূর করতে এবং গ্রহদোষ কাটাতে এই স্তব পাঠ করুন
  • পাকিস্তানে অপহৃত ও জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত ১৩ বছর বয়সী হিন্দু কিশোরীর সন্ধান পাওয়া গেল এক মাস পর
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.