• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুন্ডিবাড়িতে দুই কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগ করিমুল হক নামে মাংসের দোকানের এক কর্মীর বিরুদ্ধে, স্থানীয়রা ধরতে গেলে তাকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার দোকানদার সোলেমান আলি

Eidin by Eidin
November 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পুন্ডিবাড়িতে দুই কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগ করিমুল হক নামে মাংসের দোকানের এক কর্মীর বিরুদ্ধে, স্থানীয়রা ধরতে গেলে তাকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার দোকানদার সোলেমান আলি
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৮ নভেম্বর : কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল । অভিযোগ, স্কুল ও টিউশন যাতায়তের পথে ওই দুই কিশোরীর পিছু নিত করিমুল হক নামে স্থানীয় একটি পোল্ট্রি মুরগি মাংসের দোকানের এক কর্মচারী । কিশোরীদের সে অশ্রাব্য ভাষায় কথা বলত । মঙ্গলবার এক ছাত্রীর সঙ্গে একই প্রচার আচরণ করলে ক্ষিপ্ত লোকজন ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিতে উদ্যোগী হয় । সেই সময় দোকান মালিক সোলেমান আলি তাকে পালাতে সাহায্য করে বলে অভিযোগ । পুলিশ দোকান মালিককে গ্রেপ্তার করেছে । তবে মূল অভিযুক্ত করিমুল হক পলাতক । পুলিশ তাকে খুঁজছে । 

জানা গেছে,একই এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে একাই টিউশন পড়তে যাচ্ছিল । সেই সময় করিমুল হক তার পথ আটকায় বলে অভিযোগ । মেয়েটির কাছে ঘটনার কথা শোনার পর স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিতে উদ্যোগী হয় । কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে মাংসের দোকানের মালিক সোলেমান আলি তাকে পালাতে সাহায্য করে বলে অভিযোগ । বিষয়টি ঘিরে উত্তেজনার সৃষ্টি হলে পুন্ডিবাড়ি থানার পুলিশ গিয়ে সোলেমান আলিকে পাকড়াও করে নিয়ে আসে । 

ভুক্তভোগী মেয়েটি জানিয়েছে,করিমুল হকের জন্য তারা সর্বদা চরম আতঙ্কের মধ্যে থাকে । ঘটনার পর কিশোরীর পরিবার পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবারের দাবি, দুই কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মূল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।।

Previous Post

সাফ ফুটবল ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতল ভারত 

No Result
View All Result

Recent Posts

  • পুন্ডিবাড়িতে দুই কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগ করিমুল হক নামে মাংসের দোকানের এক কর্মীর বিরুদ্ধে, স্থানীয়রা ধরতে গেলে তাকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার দোকানদার সোলেমান আলি
  • সাফ ফুটবল ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতল ভারত 
  • জ্বলছে বাংলাদেশ, মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে আগুন ধরিয়ে দিল ক্ষিপ্ত জনতা,ছিনিয়ে নেওয়া হল গ্রেপ্তার করা আওয়ামী লীগের কর্মীদের 
  • বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে বদলা চাইছে দেশবাসী 
  • রাতের অন্ধকার বাগানের গাছ চুরি ও কেটে নষ্ট করার অভিযোগ, মন্তেশ্বরে গ্রেপ্তার এক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.