এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ নভেম্বর : ধর্মীয় পরিচয়ের কারনে এক হিন্দু ছাত্রকে দিয়ে স্কুলের শৌচাগার পরিষ্কার করানোর মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বাংলাদেশে । সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে । অনেকে প্রশ্ন তুলছেন, যে হাতে বই খাতা থাকার কথা সেই হাতে যদি অপমানের বোঝা তুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ও মানবিকতা কোথায় ?
ঘটনাটি ঘটেছে বাংলাদেশের শেরপুর সদর উপজেলা গাজীর খামার চকপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । যেখানে ক্লাস চলাকালীন পঞ্চম শ্রেণীর একজন হিন্দু শিক্ষার্থীকে দিয়ে স্কুলের শৌচাগার পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক বাদশা আলমগীরের বিরুদ্ধে ।
বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্য দিয়েছে । সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ায় লেখা হচ্ছে : “ধর্ম যার যার, কিন্তু শিশুর মর্যাদা সবার আগে, শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের বৈষম্য ও অপমানে মেনে নেওয়া যায় না, হে ঈশ্বর যে বয়সে শিশুটির হাতে বই থাকার কথা সেই বয়সে তাকে নিয়ে এমন অভিযোগ শুনতে হচ্ছে,এ কেমন সমাজ, এ কেমন মানবিকতা?”
প্রসঙ্গত,ইসলামি রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা প্রতিনিয়ত সংখ্যাগুরুদের হিংসার শিকার হয় । সেদেশের হিন্দুদের কার্যত তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে । দেশের আইন সংখ্যাগুরুদের অনুকুলে হওয়ায় সংখ্যালঘুরা কোনো ন্যায়বিচারই পায় না । যার প্রকৃষ্ট উদাহরণ চিন্ময় কৃষ্ণ দাস । বিনা অপরাধে এই তরুন সন্নাসীকে বছরের পর বছর ধরে জেলের মধ্যে আটকে রেখে দেওয়া হয়েছে ।।
