• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী

Eidin by Eidin
November 13, 2026
in আন্তর্জাতিক
‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,১৩ নভেম্বর : বাংলাদেশের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘জিন’ তাড়ানোর কথা বলে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ঘরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানো অভিযোগ উঠেছে মসজিদের এক খতিবের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে শ্রীনগর বাজারের একটি ভাড়া বাড়ি  থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত।

গ্রেপ্তার রেজাউল বারী (৪৭) দীর্ঘদিন ধরে শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করছেন।পুলিশ জানান, ওই ছাত্রী উপজেলার একটি মাদ্রাসায় পড়ে। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ায় তার পরিবার ধারণা করে, তার ওপর “জিনের আসর” রয়েছে। এ কারণে ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা রেজাউল বারীর কাছে যান। তখন তিনি ছাত্রীকে একটি তাবিজ দেন। এতে কিছুদিন সুস্থ থাকলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে সে।

পরে রেজাউল বারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি রাতে ছাত্রীকে নিয়ে তার বাড়িতে যেতে বলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রীর বাবা-মা তাকে নিয়ে সেখানে যান।ছাত্রীর পরিবারের অভিযোগ, রেজাউল বারী ছাত্রীর বাবা-মাকে খাটে বসিয়ে মেয়েকে মেঝেতে বসান। এরপর জিন তাড়ানোর কথা বলে ঘরের বাতি বন্ধ করে দেন। বাবা-মায়ের মোবাইল ফোনও তোষকের নিচে রাখতে বলেন।

পরে ঝাড়ফুঁকের নামে বাবা মায়ের উপস্থিতিতেই ছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালায় । একপর্যায়ে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা মোবাইল ফোনের আলো জ্বালান।এ সময় রেজাউল বারীকে মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা । পরে ঘরের বাতি জ্বালালে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান ।

রাত পৌনে ১১টার দিকে মেয়েকে নিয়ে ওই বাড়ি  থেকে বেরিয়ে আসেন তার বাবা-মা। পরে স্বজনদের সঙ্গে কথা বলে রাত দেড়টার দিকে থানায় লিখিত অভিযোগ করেন তারা।শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় ছাত্রীর মা মামলা করেছেন। শুক্রবার দুপুরে রেজাউলকে আদালতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীও মুন্সীগঞ্জ আদালতে জবানবন্দি দিয়েছে।।

Tags: Bangladesh
Previous Post

নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 

No Result
View All Result

Recent Posts

  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • বোলপুরে আসামি ধরতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত পুলিশ কর্মী ; পলাতক অভিযুক্ত
  • ভারত বিদ্বেষী বাংলাদেশি নেতাকে কলকাতার রাস্তায় দেখে জনৈক পথচারীর প্রশ্ন : “তুই ‘দিল্লি না ঢাকা’ শ্লোগান দিয়েছিলিস না, তা দিল্লিতে কেন ?’
  • ফলতার স্বঘোষিত “পুষ্পা”  জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.