• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজ্ঞানী আব্দুল কালাম পরীক্ষায় ভালো ফল করায় মসজিদে দোয়া করাতে নিয়ে গিয়েছিলেন তাঁর বাবা, কিন্তু ছেলে নবম শ্রেণীর সেমিস্টারে পাস করায় গলসির সামসুদ্দিন মিদ্যা দিলেন ২.৩০ কোটি টাকা মূল্যের গাড়ি

Eidin by Eidin
November 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিজ্ঞানী আব্দুল কালাম পরীক্ষায় ভালো ফল করায় মসজিদে দোয়া করাতে নিয়ে গিয়েছিলেন তাঁর বাবা, কিন্তু ছেলে নবম শ্রেণীর সেমিস্টারে পাস করায় গলসির সামসুদ্দিন মিদ্যা দিলেন ২.৩০ কোটি টাকা মূল্যের গাড়ি
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৭ নভেম্বর : পড়াশোনায় ভালে ফলাফলের জন্য জয়নুল
আবেদিন তাঁর ছেলে এপিজে আব্দুল কালামকে কখনোই কোন বস্তুগত বা আর্থিক পুরস্কার দেননি।বরং উচ্চশিক্ষার জন্য রামানন্দপুরমে যেতে চাওয়া ছেলে আব্দুল কালামকে তিনি নিয়ে গিয়েছিলেন মসজিদে। সেখানে বিশেষ দোয়া ও নামাজ পড়ার পর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাঁর ছেলেকে আশীর্বাদ করেছিলেন।আত্মজীবনী ‘উইংস অফ ফায়ার’এ এইসব কথা লিয়ে যাওয়ার সময় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মহান বিজ্ঞানী  এপিজে আব্দুল কালাম হয়তো কল্পনাও করতে পারেননি নবম শ্রেণীর অর্ধবার্সিকী পরীক্ষায় ভাল ফল করা কোন ছাত্রকে তাঁর বাবা উপহার স্বরুপ ২.৩০ কোটি টাকা মূল্যের বিএমডাব্লিউ গাড়ি কিনে দিতে পারেন।তবে হ্যাঁ, তেমনটাই হয়েছে পূর্ব বর্ধমানের গলসির পারাজে। যা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে ।

নবম শ্রেণীর পরীক্ষায় ভালো ফল করা ছাত্র মহম্মদ তালহাকে যিনি ২.৩০ কোটির বিএমডব্লিউ এম-৪ কমপিটিশন গাড়ি উপহার দিয়েছেন তিনি হলেন তাঁর বাবা সামসুদ্দিন মিদ্যা।গলসির পারাজ
নিবাসী সামসুদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিলাসবহুল দামি গাড়ির প্রতি সামসুদ্দিনের বিশেষ আকর্ষণ রয়েছে। তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার,হুণ্ডাই আলকাজার,ভলভো,মাহিন্দ্রা থারের মতো একাধিক নামী সংস্থার গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হল বিএমডব্লিউ এম-৪ কমপিটিশন ।

সামসুদ্দিন জানিয়েছেন,“তাঁর নতুন বিএমডাব্লিউ এম-৪ কমপিটিশন গাড়ি কেনার পিছনে রয়েছে তাঁর ছেলে মহম্মদ তালহার দীর্ঘদিনের ইচ্ছা। ছেলে নবম শ্রেণীর অর্ধবার্সিকী পরীক্ষায় ভালো ফল করায় তিনি উপহার স্বরুপ ছেলেকে বিএমডাব্লিউ এম-৪ কমপিটিশন গাড়ি কিনে দিয়ে ছেলের স্বপ্ন পূরণ করেছেন বলে জানান’। একই সঙ্গে তিনি এও জানান,“ছেলের জন্য বিএমডাব্লিউ গাড়ি কিনতে তাঁকে সুদূর মুম্বইয়ে যেতে হয়েছিল।গাড়িটি কিনতে তাঁর প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে”।গাড়ির পাশাপাশি নম্বরের প্রতিও বিশেষ পছন্দ রয়েছে সামসুদ্দিনের। তিনি জানান,তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫।যার সঙ্গে বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের মিল রয়েছে।নিছের ছেলেকেও এমন গাড়ি উপহার দিতে পরে আপ্লুত সামসুদ্দিন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ।

এদিকে বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে যারপরনাই খুশি মহম্মদ তালহা। তবে এখনি সে  গাড়ি চালানোর দিকে মন দিতে চায়না । আপাতত সে পড়াশোনাতেই মনোযোগ দিতে চায়।তাঁর  কথা অনুযায়ী,’এখন সপ্তাহে একদিন নতুন বিএমডাব্লিউ গাড়িতে সে চড়বে। সেদিন গাড়ি চালাবেন তাঁর বাবা। আর সে তাঁর বাবার পাশে বসে বিএমডাব্লিউ গাড়িতে চড়ার আনন্দ উপভোগ করবে’।তবে বাবা ও ছেলে যাই বলুক না কেন গোটা বিষয়টি নিয়ে সমগ্র গলসি জুড়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।।

Tags: BurdwanWestbengal
Previous Post

বিশ্বজুড়ে বড় পর্দায় যৌনতাকে উপস্থাপনকারী ইরোটিক সিনেমার প্রধান টিন্টো ব্রাস প্রয়াত হয়েছেন 

Next Post

ঢাকার অস্বাস্থ্যকর বস্তির লাইভ স্ট্রিম করে ভারতের বলে চালিয়ে দিচ্ছে চীনা উইচ্যাট স্ট্রিমাররা ; চীনাদের ঘৃণ্য চেহেরা তুলে ধরল বাংলাদেশের মিডিয়া 

Next Post
ঢাকার অস্বাস্থ্যকর বস্তির লাইভ স্ট্রিম করে ভারতের বলে চালিয়ে দিচ্ছে চীনা উইচ্যাট স্ট্রিমাররা ; চীনাদের ঘৃণ্য চেহেরা তুলে ধরল বাংলাদেশের মিডিয়া 

ঢাকার অস্বাস্থ্যকর বস্তির লাইভ স্ট্রিম করে ভারতের বলে চালিয়ে দিচ্ছে চীনা উইচ্যাট স্ট্রিমাররা ; চীনাদের ঘৃণ্য চেহেরা তুলে ধরল বাংলাদেশের মিডিয়া 

No Result
View All Result

Recent Posts

  • ভাতারে তৃণমূলের যুবনেতা শান্তনু কোঁয়ারের উপর প্রাণঘাতী হামলা 
  • ঢাকার অস্বাস্থ্যকর বস্তির লাইভ স্ট্রিম করে ভারতের বলে চালিয়ে দিচ্ছে চীনা উইচ্যাট স্ট্রিমাররা ; চীনাদের ঘৃণ্য চেহেরা তুলে ধরল বাংলাদেশের মিডিয়া 
  • বিজ্ঞানী আব্দুল কালাম পরীক্ষায় ভালো ফল করায় মসজিদে দোয়া করাতে নিয়ে গিয়েছিলেন তাঁর বাবা, কিন্তু ছেলে নবম শ্রেণীর সেমিস্টারে পাস করায় গলসির সামসুদ্দিন মিদ্যা দিলেন ২.৩০ কোটি টাকা মূল্যের গাড়ি
  • বিশ্বজুড়ে বড় পর্দায় যৌনতাকে উপস্থাপনকারী ইরোটিক সিনেমার প্রধান টিন্টো ব্রাস প্রয়াত হয়েছেন 
  • অভিষেকের জন্মদিন পার্টিতে অশান্তির ঘটনায় তৃণমূলের দলবদলুরাই জড়িত বলে কার্যত স্বীকার করে তাদের “বেজম্মা” বলে গালাগালি দিলেন কুণাল ঘোষ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.