• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ঋণের উপর ঋণের টাকা, সুদ মেটাতে গিয়ে নাজেহাল অবস্থা গোষ্ঠীর মহিলাদের, বিক্ষোভ 

Eidin by Eidin
November 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ঋণের উপর ঋণের টাকা, সুদ মেটাতে গিয়ে নাজেহাল অবস্থা গোষ্ঠীর মহিলাদের, বিক্ষোভ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৬ নভেম্বর : কাউকে কিছু না জানিয়েই মহিলাদের গোষ্ঠীদের ঋণের টাকা ঢুকিয়ে দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । আর ঋণের পর ঋণের সুদ কেটে নেওয়া হচ্ছে মহিলাদের অল্পসল্প জমা পুঁজি থেকে । এমনই অভিযোগ ঘিরে উতপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ ব্লকের নিমদহ অঞ্চলের ছাতনি এলাকায় ।  ঋণের টাকা ফিরিয়ে নেওয়া ও কেটে নেওয়া সুদের অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ শুক্রবার ছাতনিতে জীবন সাথী মহিলা মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসে তুমুল বিক্ষোভ দেখালেন বেশ কয়েকটি গোষ্ঠীর মহিলারা । খবর পেয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্থানীয় শাখার ম্যানেজার এসে দাবিপূরণের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। 

জানা গেছে,ছাতনিতে জীবন সাথী মহিলা মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে প্রায় ৪০০ টি গোষ্ঠী আছে  । প্রতি গোষ্ঠীতে অন্তত এক ডজন করে মহিলা আছেন । স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক গোষ্ঠীগুলির   অ্যাকাউন্টগুলিতে লেনদেন হয়৷

তার মধ্যে একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত আলিয়া বিবি নামে এক বৃদ্ধা বলেন,’আমাদের ৬ লাখ টাকা লোন চলছিল । আবার মাঝে কাউকে কিছু না জানিয়ে দু লাখ টাকা লোন ঢুকিয়ে দিয়েছিল৷ ৮ মাস পর সসম্প্রতি আমরা পাসবই পরীক্ষা করতে এসে জানতে পারি যে,লোন ঢুকিয়েছে । আমরা এই বিষয়ে জিজ্ঞেস করলে তখন ব্যাংক থেকে বলা হয় যে লোন তুলে নেবে এবং সুদও লাগবে না । কিন্তু ফের আমাদের যখন লোনের দরকার হয় তখন আমাদের বলা হয় ৩০ হাজার টাকা সুদ লাগবে। যে কারণে বাধ্য হয়ে আমাদের সেই সুদ দিতে হলো । তারপরে আমরা ৮ লাখ টাকা লোন পেলাম ।’ 

প্রগতি গোষ্ঠীর এক মহিলা বলেন,’আমরা ৮ লাখ টাকা লোন দিয়েছিলাম । সেটা ১২ জনের মধ্যে ভাগ করে নিয়েছিলাম । তারপরে আবার কিছু না জানিয়ে তিন লাখ ৩০ হাজার টাকা লোন ঢুকিয়ে দেয় । তার মধ্যে ১৭ হাজার টাকা সুদ কেটে নিয়েছে । কে দেবে সেই টাকা ?’

জানা গেছে, সম্প্রতি নতুন করে লোন ঢুকিয়ে দেওয়া এবং সুদ কেটে নেওয়ার কথা জানতে পারে গোষ্ঠীর মহিলারা । এতে গোষ্ঠীগুলির মধ্যে তোলপাড় পড়ে যায় । আজ শতাধিক গোষ্ঠীর মহিলারা ছাতনিতে জীবন সাথী মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । সঙ্ঘ সমবায়ের কোষাধ্যক্ষ ব্রজ পাল বলেন,’কাউকে কিছু না জানিয়ে ব্যাংক ম্যানেজার প্রত্যেকটা গোষ্ঠীর ব্যাংক একাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে । আর মহিলাদের স্থায়ী আমানত থেকে সুদের টাকা কেটে নিচ্ছে । এর আগেও একই সমস্যা হয়েছিল । আমরা ব্যাংক ম্যানেজারের কাছে গেলে উনি আমাদের প্রতিশ্রুতি দেন যে এই ধরনের সমস্যা আর হবে না। আমরা সব ঠিক করে নেব । কিন্তু তারপরেও আঠারোটা গোষ্ঠীর ব্যাংক একাউন্টে ঋণের টাকা ঢুকিয়ে দিয়েছে। এর বাইরেও পুরনো অনেক গোষ্ঠীর ব্যাংক একাউন্টে ঋণের টাকা ছেড়েছে । ফলে সুদ মেটাতে গিয়ে গোষ্ঠীর মহিলাটা নাজেহাল হয়ে যাচ্ছে । গোষ্ঠীর সদস্যরা ম্যানেজার সাহেবের কাছে গেলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না । এমনকি তাদের সাথে কথাই বলছে না । 

জানা গেছে,এদিন বেলার দিকে শতাধিক মহিলা সমবায়ের অফিসে এসে বিক্ষোভ দেখান । ব্যাঙ্কে ফোন করে ম্যানেজারকে এখানে আসতে বলা হয়। ব্রজ পাল জানান,ব্যাঙ্ক ম্যানেজার প্রতিশ্রুতি দিয়েছেন ১২-১৩ নভেম্বরের মধ্যে সমস্ত টাকা তুলে নেবেন এবং সুদ বাবদ কেটে নেওয়া টাকা ফেরত দিয়ে দেবেন । 

এই বিষয়ে ব্যাংক ম্যানেজার সুব্রত দাস বলেন, ‘একটা একাউন্টে টাকা চলে গেছে। আজকেই আমরা সেটার রিভার্স করে নিচ্ছি । সমস্যা মিটে যাবে ।’ অন্যদিকে সঙ্ঘ সমবায়ের কোষাধ্যক্ষ ব্রজ পাল হুশিয়ারি দিয়েছেন’আজকে আমরা ভেবেছিলাম যে ব্যাংক ঘেরাও করব । প্রশাসনের অনুরোধে আমরা তা বাতিল করি । কিন্তু এরপরেও যদি একই সমস্যা থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।’।

Tags: BurdwanWest Bengal
Previous Post

“মুখে মিষ্টি দাঁতে বিষ,তার নাম কমিউনিস্ট” : সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বাংলার জেন-জি’র নতুন শ্লোগান 

No Result
View All Result

Recent Posts

  • অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ঋণের উপর ঋণের টাকা, সুদ মেটাতে গিয়ে নাজেহাল অবস্থা গোষ্ঠীর মহিলাদের, বিক্ষোভ 
  • “মুখে মিষ্টি দাঁতে বিষ,তার নাম কমিউনিস্ট” : সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বাংলার জেন-জি’র নতুন শ্লোগান 
  • স্ত্রী ও ৭ বছরের ভাইপোসহ পরিবারের ৬ সদস্যকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করল বেঙ্গালুরুর   ট্যাক্সি চালক ইন্দুস শেখর 
  • বীরভূম ও পশ্চিম বর্ধমানে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ; রাজ্য পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো দেখলো তারকেশ্বরের আদিবাসী অধ্যুষিত চাকদহ গ্রাম, সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.