• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চার রাজ্যে “ব্যালট পেপারে”  অনুষ্ঠিত বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের আসন মাত্র ” ১” , কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী 

Eidin by Eidin
October 29, 2026
in দেশ
চার রাজ্যে “ব্যালট পেপারে”  অনুষ্ঠিত বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের আসন মাত্র ” ১” , কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৯ অক্টোবর : বিহার, কর্ণাটক,উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র, এই চার রাজ্যের  বিধান পরিষদ নির্বাচনে(এমএলসি) নির্বাচনে জাতীয় কংগ্রেস শোচনীয় ফলাফল করেছে । কংগ্রেস পেয়েছে মাত্র ১ টি আসন । আর কংগ্রেস শাসিত কর্ণাটকে একটিও আসন জিততে সক্ষম হয়নি দলটি । বিশেষ করে চারটি রাজ্যে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হওয়ায় কংগ্রেসের তোলা “ইভিএম কারচুপি”র অভিযোগ নস্যাৎ হয়ে গেছে । যা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী মজা করে দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন : ” বন্ধুরা,বলুন তো ব্যালট পেপারের মাধ্যমে ভোট হওয়া এমএলসি নির্বাচনে কংগ্রেস ক’টি আসন পেয়েছে ?”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লিখেছেন,“উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং কর্ণাটক—এই চারটি বড় রাজ্যের ২৮টি আসনে এমএলসি নির্বাচন। ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বলুন তো, কংগ্রেস কয়টি আসন জিতেছে?”ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ওপর আরও কড়া নজরদারি এবং নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের জন্য কংগ্রেসের বারবার দাবির মধ্যেই তাঁর এই মন্তব্যটি এসেছে। 

শিক্ষক ও স্নাতকদের নির্বাচনী এলাকাগুলোতে ২৩ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার থেকে ভোট গণনা হয় । প্রকাশিত ফলাফল অনুযায়ী, কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করা চারটি রাজ্যে মাত্র ১ টি আসনে জিতেছে । উত্তর প্রদেশে বিজেপি পাঁচটি বিধান পরিষদের আসন পেয়েছে, অন্যদিকে কর্ণাটকে বিজেপি তিনটি আসন জিতেছে এবং তাদের মিত্র জনতা দল (সেকুলার) একটি আসন ধরে রেখেছে।

চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচনের ফলাফল : 

চূড়ান্ত এমএলসি ফলাফল : ২৮/২৮

বিজেপি : ১৩
কংগ্রেস : ১

উত্তর প্রদেশ : ১১/১১
বিজেপি : ৬
কংগ্রেস : ০
এসপি : ৫

মহারাষ্ট্র : ৫/৫
এনসিপিএসপি : ২
বিজেপি : ১
কংগ্রেস : ১
ইউবিটি : ০
এসএস : ১

কর্নাটক : ৪/৪
এনডিএ : ৪
কংগ্রেস : ০

বিহার : ৮/৮
বিজেপি+ : ৪
কংগ্রেস : ০
আরজেডি : ১
জেএসপি : ১
ওটিএইচ : ২

Previous Post

ইউপির বিধান পরিষদ নির্বাচনে বিজেপির ধাক্কা, আগামী বছর বিধানসভার ভোটের আগে অক্সিজেন পেলেন অখিলেশ যাদব

Next Post

অভিনেতা নাসিরুদ্দিন শাহকে “ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর” বললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু 

Next Post
অভিনেতা নাসিরুদ্দিন শাহকে “ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর” বললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু 

অভিনেতা নাসিরুদ্দিন শাহকে "ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর" বললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু 

No Result
View All Result

Recent Posts

  • এই শক্তিশালী বৈদিক স্তোত্রে জীবনের সকল ইচ্ছা পূরণের শক্তি রয়েছে বলে বিশ্বাস
  • অভিনেতা নাসিরুদ্দিন শাহকে “ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর” বললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু 
  • চার রাজ্যে “ব্যালট পেপারে”  অনুষ্ঠিত বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের আসন মাত্র ” ১” , কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী 
  • ইউপির বিধান পরিষদ নির্বাচনে বিজেপির ধাক্কা, আগামী বছর বিধানসভার ভোটের আগে অক্সিজেন পেলেন অখিলেশ যাদব
  • আউশগ্রামে বন্ধ ঘর থেকে প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.