• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ইন্দ্রনীল সেন একা খায়নি,মমতা ব্যানার্জিকেও খাইয়েছে, ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে” : বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
October 28, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“ইন্দ্রনীল সেন একা খায়নি,মমতা ব্যানার্জিকেও খাইয়েছে, ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে” : বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ অক্টোবর : গত বছর দুর্গাপূজায় পাস বিক্রির নামে কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন । গত বছর দুর্গাপুজোয় ইন্দ্রনীল সেনের তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে পুজো পরিক্রমার নামে পাস বিক্রি করে কোটি কোটি টাকার প্রতারনার অভিযোগ উঠেছে । তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করছেন যে,ওই দুর্নীতির অর্থ ইন্দ্রনীল সেন একা আত্মসাৎ করেনি,তিনি মমতা ব্যানার্জিকেও ‘খাইয়েছেন’ । পাশাপাশি ‘ঠিক সময়ে আরও বড় বড় মাথা ধরা পড়বে’ বলেও মন্তব্য করেছেন তিনি । 

এদিকে নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,’মমতা ব্যানার্জি আর ইন্দ্রনীল সেন দু’জনে একে অপরের পরিপুরক ছিল । তাই একা ইন্দ্রনীল সেন খেয়েছে বলা অত্যন্ত ভুল হবে । তিনি যেমন আগে সিপিএমকে খাইয়ে খেতেন, সিপিএমের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন । আমি যখন নন্দীগ্রাম আন্দোলন করছি তখন সবচেয়ে বেশি গান-বাজনা-কবিতা উনি, সুবোধবাবুরা করতেন । তারা পরবর্তীকালে সব মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হয়েছিলেন । রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন । যা পরিণতি হওয়ার হচ্ছে । আমি তো সকালবেলায় বিধানসভায় বলেছি,  সবে তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি… চা-বিস্কুট চলছে । আরো অনেক কিছু দেখতে পাবেন । প্রাতিষ্ঠানিক চোরদের সবাইকে জেলে যেতে হবে । এবং ঠিক সময়ে বড় জায়গাতে হাত পড়বে,অপেক্ষা করুন ।’

আজ জিজ্ঞাসাবাদের জন্য ইন্দ্রনীল সেনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়৷ দীর্ঘ ৪ ঘন্টা তাঁকে জেরা করেন ইডির অফিসাররা । সেখান থেকে বের হতেই পুলিশের গাড়িতে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয় । প্রথমে আটক বলা হলেও পরে জানতে পারা যায় যে ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করা হয়েছে । উল্লেখ্য, ইন্দ্রনীল সেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত । প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রায় প্রতিটি সভাতেই তাকে দেখা যেত । যদিও ২০২৬-এ পালাবদলের পর ইন্দ্রনীল সেন কার্যত আন্ডারগ্রাউন্ড হয়ে যান । পাশাপাশি বিজেপির প্রশংসাও শোনা গিয়েছিল ইন্দ্রনীল সেনের গলায় । এই বিষয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।।

Tags: CM Suvendu AdhikariIndrani lSen ArrestedKokataWestbengal
Previous Post

ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত নিঃস্ব মালদার রতুয়ার পরিযায়ী শ্রমিকের পরিবার 

Next Post

ফের গাইঘাটায় খুন ! পরকীয়া সম্পর্কের জেরে কৃষককে কুপিয়ে খুনের অভিযোগ 

Next Post
ফের গাইঘাটায় খুন ! পরকীয়া সম্পর্কের জেরে কৃষককে কুপিয়ে খুনের অভিযোগ 

ফের গাইঘাটায় খুন ! পরকীয়া সম্পর্কের জেরে কৃষককে কুপিয়ে খুনের অভিযোগ 

No Result
View All Result

Recent Posts

  • আউশগ্রামে বন্ধ ঘর থেকে প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার  
  • ফের গাইঘাটায় খুন ! পরকীয়া সম্পর্কের জেরে কৃষককে কুপিয়ে খুনের অভিযোগ 
  • “ইন্দ্রনীল সেন একা খায়নি,মমতা ব্যানার্জিকেও খাইয়েছে, ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে” : বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত নিঃস্ব মালদার রতুয়ার পরিযায়ী শ্রমিকের পরিবার 
  • দুর্গাপূজায় পাস বিক্রির কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.