• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার

Eidin by Eidin
October 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার
5
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২২ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর দামোদর পাড়া অনাথ আশ্রমে প্রতিবছর দুর্গাপূজার আয়োজন করতেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ । মাটির প্রতিমায় পুজোর পাশাপাশি আশ্রমের শিশুদের নিয়ে আয়োজন করা হতো জীবন্ত দুর্গাপুজোরও। পুজোর বিভিন্ন দিনে আশ্রমে হাজির হতেন জেলাশাসক, পুলিশ সুপার-সহ প্রশাসনের আধিকারিক, শিল্পপতি এবং এলাকার বহু মানুষ। অনাথ শিশুদের ঘিরে এই পুজো ধীরে ধীরে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল। কিন্তু রাজ্যে পালাবদলের পর এই প্রথম দুর্গাপূজার আয়োজন করা হয়নি ওই অনাথ আশ্রমে । ফলে আশ্রমের অসহায় শিশুদের খুব মন খারাপ হয়ে গিয়েছিল । তাদের সেই আক্ষেপ কিছুটা দূর করার চেষ্টা করলেন মন্তেশ্বরের এক পরিবার । বুধবার বিজয়া দশমীর দিন পরিবারটির পক্ষে থেকে তুলে দেওয়া হল নতুন পোশাক,আতসবাজি ও বাড়িতে বানানো নারকেলের নাড়ু । দুর্গাপুজো না হওয়ার মনখারাপের মাঝেই কিছুটা খুশির ঝিলিক দেখা গেল ওই সমস্ত অসহায় শিশুগুলোর চোখে মুখে । 

এই মানবিক উদ্যোগটি নিয়েছেন মন্তেশ্বর থানার বামুনপাড়া পঞ্চায়েতের শাহাজাদপুরের বাসিন্দা পরিতোষ ঘোষ । তিনি জানান,সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানতে পেরেছিলেন, দামোদরপাড়া অনাথ আশ্রমে এবার দুর্গাপুজো হচ্ছে না। গত ছয় বছর ধরে এই আশ্রমে দুর্গাপুজো হত। কচিকাঁচারা জীবন্ত দুর্গা সেজে আনন্দে মেতে উঠত। এবার পুজো না হওয়ায় মন খারাপ ছিল আশ্রমের আবাসিকদের।এরপর বাবা তপন ঘোষ ও মা শিখা ঘোষের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেন, আশ্রমের শিশু ও মায়েদের হাতে তুলে দেবেন নতুন জামাকাপড়।

সেই মতো অষ্টমীর দিন আশ্রমের পরিচালক সমর মুখার্জির সঙ্গে ফোনে যোগাযোগ করেন পরিতোষবাবু। এরপর কেনা হয় নতুন জামাকাপড়। কিন্তু নবমীর সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরিতোষ ঘোষ। তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে। তবুও তাঁদের উদ্যোগ থেমে থাকেনি।অবশেষে বুধবার বিজয়া দশমীর সকালেই ব্যাগভর্তি নতুন জামাকাপড়, রংমশাল এবং বাড়িতে তৈরি নারকেল নাড়ু নিয়ে দামোদরপাড়া অনাথ আশ্রমে হাজির হন তাঁরা।এক এক করে আশ্রমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামাকাপড়। আর নিজের হাতে তৈরি নারকেল নাড়ু শিশুদের খাইয়ে দেন শিখাদেবী।নতুন পোশাক হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে কচিকাঁচারা। জ্বলে ওঠে রংমশাল। আনন্দে ভরে ওঠে আশ্রমের পরিবেশ। যে শিশুদের মনে পুজো না হওয়ার কষ্ট ছিল, তাদের মুখেই ফুটে ওঠে আনন্দের হাসি।

জানা গেছে,তপন ঘোষ পেশায় দুধ ও ছানার ব্যবসায়ী। ছেলে পরিতোষও বাবার ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের এই উদ্যোগ মনে করিয়ে দিল, মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় আয়োজন নয়, প্রয়োজন একটি সুন্দর মন। উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ ভাগ করে নেওয়া যায় তাঁদের সঙ্গে, যাঁদের জীবনে আনন্দের অভাব রয়েছে।দামোদরপাড়া অনাথ আশ্রমের কচিকাঁচাদের এই হাসি শুধু একটি পরিবারের উদ্যোগের গল্প নয়, এ যেন মানবিকতার এক সুন্দর ছবি।আশ্রমের ম্যানেজার সমীর মুখার্জি বলেন,’নতুন জামাকাপড় হয়তো একদিনের উপহার, কিন্তু ভালোবাসার স্মৃতি থেকে যায় আজীবন।’।

Tags: BurdwanWest Bengal
Previous Post

এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 

Next Post

শ্রী গায়ত্রী সহস্র নাম স্তোত্রম্ : ব্রহ্মবিজ্ঞানের রহস্য প্রকাশিত হয়েছে দেবীভাগবত পুরাণের এই স্তোত্রে

Next Post
শ্রী গায়ত্রী সহস্র নাম স্তোত্রম্ : ব্রহ্মবিজ্ঞানের রহস্য প্রকাশিত হয়েছে দেবীভাগবত পুরাণের এই স্তোত্রে

শ্রী গায়ত্রী সহস্র নাম স্তোত্রম্ : ব্রহ্মবিজ্ঞানের রহস্য প্রকাশিত হয়েছে দেবীভাগবত পুরাণের এই স্তোত্রে

No Result
View All Result

Recent Posts

  • দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার গাড়ি মালিক শেখ রাকিবুল ইসলাম 
  • মালদার ইংরেজবাজারে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • শ্রী গায়ত্রী সহস্র নাম স্তোত্রম্ : ব্রহ্মবিজ্ঞানের রহস্য প্রকাশিত হয়েছে দেবীভাগবত পুরাণের এই স্তোত্রে
  • দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার
  • এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.