• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 

Eidin by Eidin
October 22, 2026
in বিনোদন
এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২২ অক্টোবর : এবারের দুর্গাপূজায় বাংলাদেশের মুসলিম মহিলাদের মধ্যে নজর কাড়া উন্মাদনা লক্ষ্য করা গেল । মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে অনেক মুসলিম মেয়েকে পূজো মণ্ডপে আনন্দ করতে দেখা গেছে । তাদের মধ্যে কেউ কেউ মিডিয়ার ক্যামেরার সামনে মন্তব্য করেন, ‘দুর্গাপূজা আমার ভালো লাগে ।’ কেউ কেউ দুর্গাপূজার আগে আগাম প্রস্তুতি নেওয়ার কথাও জানান । বুধবার বিজয়া দশমীর দিনেও তাদের সেই উন্মাদনা অব্যাহত ছিল। অনেকে পূজামণ্ডপে  মাতলেন সিঁদূর খেলায় । আর তাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। 

দুর্গা মায়ের বিদায়ের এই দিনে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন মেহের আফরোজ । ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে অন্যদের সঙ্গে ভাগ করে নেন শারদীয় উৎসবের আনন্দ।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমীর পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলার আয়োজনে মেতে ওঠেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই সময় কাটাতে দেখা যায় শাওনকে। উৎসবে অংশ নেওয়ার কারণ জানিয়ে শাওন বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’

সিঁদুর খেলার সময় একে অপরের গালে কপালে সিঁদুর লাগিয়ে আনন্দ ভাগাভাগি করেন সকলে । তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গার বিদায়ের বিষাদও ছুঁয়ে যায় উপস্থিত ভক্তদের।

শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের আয়োজন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হয় ।

তবে আইনজীবী চৈতালি রায় জানিয়েছেন যে, এবারে হিন্দুরা ভয়ে ভয়ে দুর্গাপূজার অনুষ্ঠান করেছে৷ তিনি বলেন,’শেখ হাসিনার আমলে নির্ভয়ে মণ্ডপে ঘুরেছি, এবার সেই আস্থা পাইনি ।’।

Tags: Entertainment News
Previous Post

আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল বাংলাদেশ

Next Post

দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার

Next Post
দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার

দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার

No Result
View All Result

Recent Posts

  • দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার গাড়ি মালিক শেখ রাকিবুল ইসলাম 
  • মালদার ইংরেজবাজারে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • শ্রী গায়ত্রী সহস্র নাম স্তোত্রম্ : ব্রহ্মবিজ্ঞানের রহস্য প্রকাশিত হয়েছে দেবীভাগবত পুরাণের এই স্তোত্রে
  • দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার
  • এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.