• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অষ্টমীর সন্ধ্যায় স্ত্রীকে বলি, বাবাকে কুপিয়ে খুন,বরাত জোরে প্রাণে বাঁচলো ভাই : দুর্গাপূজার আবহে ভয়াবহ ঘটনায় শিহরিত বাঁকুড়ার সোনামুখী

Eidin by Eidin
October 20, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
অষ্টমীর সন্ধ্যায় স্ত্রীকে বলি, বাবাকে কুপিয়ে খুন,বরাত জোরে প্রাণে বাঁচলো ভাই : দুর্গাপূজার আবহে ভয়াবহ ঘটনায় শিহরিত বাঁকুড়ার সোনামুখী
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২০ অক্টোবর : ডান হাতে রক্তাক্ত তরবারি আর বাম হাতে টর্চ লাইট নিয়ে গ্রামের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে অর্ধনগ্ন এক ব্যক্তি । কিছুটা দূরে পড়ে রয়েছে তার মুন্ডহীন দেহ । মুন্ডটি রয়েছে পারিবারিক কালীমন্দিরের দেবীমুর্তির পায়ের কাছে । বাড়িতে ওই ব্যক্তির বাবার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে । সোমবার মহাষ্টমীর সন্ধ্যার এই দৃশ্য বাঁকুড়া জেলার সোনামুখীর লাল বাবা মানা চর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় । জানা গেছে, ঘাতক ব্যক্তির নাম মঙ্গল চৌধুরী । পুলিশ রাতেই তাকে আটক করেছে । পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম রুম্পা চৌধুরী (৩৯) এবং রাজেন্দ্র চৌধুরী (৬০)।

দামোদর নদীর চড়ে রয়েছে সোনামুখীর লাল বাবা মানা গ্রাম । স্থানীয় সূত্রে খবর,মঙ্গল ও তার বাবা আগে নদীর চড়ে শ্মশানে কালীপূজো করতেন । দেবীর বাৎসরিক পূজো পাঁঠাবলি দেওয়া হত । লোকজনকে ভোগও খাওয়াতেন । কিন্তু কয়েক বছর আগে বাড়িতে মন্দির গড়ে দেবীকে শ্মশান থেকে সেখানে স্থাপন করেন ।  

মঙ্গল চৌধুরীর ভাই লক্ষণ চৌধুরীর কথায়,সোমবার সন্ধ্যায় আমি বাড়ি ফিরে দেখি বউদির মুন্ডহীন দেহ পড়ে রয়েছে । কিছুটা দুরেই পড়ে রয়েছে বাবার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ । বিষয়টি বুঝতে পেরে তিনি বাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে গিয়ে লোকজন ডাকেন । এরপর লোকজন এসে বউদির মুন্ডটা মন্দিরের মুর্তির নিচে দেখতে পায় । 

জানা যায়,খবর পেয়ে লোকজন জড়ো হয়ে যায় । তারা মঙ্গলকে থামানোর চেষ্টা করে । কিন্তু সে তার হাতে থাকা রক্তাক্ত তরবারি ঘোরাতে ঘোরাতে আস্ফালন করতে শুরু করলে সবাই ভয়ে পালিয়ে যায় । এরপর সোনামুখী থানার পুলিশ এসে অনেক চেষ্টায় ওই ব্যক্তিকে ধরতে সক্ষম হয় । হত্যাকাণ্ডে ব্যবহৃত তরবারিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক কোনো ঝামেলা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Previous Post

দিল্লি পুলিশের কনস্টেবল মইন আলী গ্রেপ্তার, গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে 

Next Post

“ইসলাম গ্রহণ করো, নামাজ পড়ো, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দাও — নইলে তোমাদের ক্যারিয়ার শেষ!” : নাগপুরের সিম্বায়োসিস ল’স্কুলের সহকারী অধ্যাপক আহমার আফাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 

Next Post
“ইসলাম গ্রহণ করো, নামাজ পড়ো, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দাও — নইলে তোমাদের ক্যারিয়ার শেষ!” : নাগপুরের সিম্বায়োসিস ল’স্কুলের সহকারী অধ্যাপক আহমার আফাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 

“ইসলাম গ্রহণ করো, নামাজ পড়ো, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দাও — নইলে তোমাদের ক্যারিয়ার শেষ!” : নাগপুরের সিম্বায়োসিস ল'স্কুলের সহকারী অধ্যাপক আহমার আফাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 

No Result
View All Result

Recent Posts

  • “সিপিএমের বুকস্টল ছারখার করে দেওয়া ঠিকই হয়েছে” বলে মনে করছেন তথাগত রায় 
  • জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না মহম্মদ শামি
  • আন্দোলন শেষে ভিয়েতনামে “প্রমোদ ভ্রমণে” রাহুল গাঁধি ! কটাক্ষ করল বিজেপি 
  • মার্ক্সবাদীদের সম্পর্কে আরএসএস প্রধানকে সতর্ক করে দিলেন ইসরায়েলি দূত বলেন : “ক্যাপ্টেন স্মিথ ভারতীয় মূল্যবোধ ও নৈতিকতা অনুসারে বেড়ে উঠেছেন বলেও ফ্লাইটে এতগুলো মানুষকে বাঁচাতে পেরেছেন”
  • ‘তারা আমাকে হত্যা বা নির্যাতন করবে, তা সত্ত্বেও আমি বাংলাদেশে ফিরবই’ ; বললেন শেখ হাসিনা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.