এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ অক্টোবর : শুক্রবার মহাষষ্ঠীর দিন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে গরু জবাই করে পিকনিক করল জিহাদি ছাত্রগোষ্ঠী । বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার হিন্দু শিক্ষার্থী রয়েছে, হিন্দু শিক্ষার্থীদের আপত্তির পরেও এই সমস্ত জিহাদিরা তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গরুর মাংস রান্না করে পিকনিক করে ৷ শুধুমাত্র গোমাংস ভক্ষণই নয়, বাংলাদেশ জামাত ইসলামির জিহাদিদের শ্লোগান তোলে : “শাহজালালের বাংলায় হিন্দুত্ববাদের ঠাঁই নাই” এবং “হিন্দুত্ববাদী আগ্রাসন গুঁড়িয়ে দাও, পুড়িয়ে দাও” ।
উল্লেখ্য, শাহজালালের পুরো নাম “শাহ মুহাম্মদ জালাল উদ্দীন কুনিয়াত মুজাররদ” । সে ইসলাম ধর্ম প্রচারের জন্য মধ্যপ্রাচ্য থেকে এদেশে এসেছিল । তারই আদর্শে অনুপ্রাণিত উগ্র মৌলবাদী দল বাংলাদেশ জামাত ইসলামি । জামাত ইসলামির লক্ষ্যই হল হিন্দুশূন্য বাংলাদেশ তৈরি করা এবং শরিয়া ভিত্তিক ইসলামি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তোলা । জামাত ইসলামি চলতি দুর্গাপূজার আবহেও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার থেমে নেই । জামাত জিহাদিরা হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়েছে, মন্দির ভেঙেছে , লুটপাট করেছে হিন্দুদের হত্যা করেছে, হিন্দু মহিলাদের ধর্ষণ করেছে। এরাই ২০২৫ সালের ডিসেম্বরে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিলো । যশোর ও নরসিংদীতে সাংবাদিক রানা প্রতাপ বৈরাগী ও ব্যবসায়ী মণি চক্রবর্তীর হত্যা করেছিলো এমনকি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে পরিকল্পিত ভাবে কারাবন্দি করে রেখেছে শুধুমাত্র হিন্দুদের একজোট করার অপরাধে ।।

