• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন” : বলিউডের আর এক ‘কীর্তি’ সামনে এনেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত 

Eidin by Eidin
October 13, 2026
in বিনোদন
“পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন” : বলিউডের আর এক ‘কীর্তি’ সামনে এনেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,১৩ অক্টোবর : অভিনেত্রী তনুশ্রী দত্ত বর্তমানে নানা পাটেকরকে নিয়ে করা মন্তব্যের কারণে আলোচনায় রয়েছেন। তিনি আকছার বলিউডের যৌন কেলেঙ্গারি নিয়ে অকপটে মিডিয়ার সামনে কথা বলেন । বর্তমানে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হচ্ছে। সেখানেও এক পরিচালকের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন ।

তনুশ্রী বর্ণনা করেছেন, কীভাবে একটি ছবির শুটিংয়ের সময় একজন পরিচালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। ‘পিঙ্কভিলা’-কে দেওয়া ওই  সাক্ষাৎকারে তনুশ্রী বলেছিলেন, “‘চকলেট’ ছবিটির জন্য একটি নাচের দৃশ্য ছিল। এই দৃশ্যে আমাকে জলের নিচে নাচতে হতো। পরিচালক আমার সঙ্গে যেভাবে কথা বলছিলেন, তা খুবই অভদ্রোচিত ছিল।”

তিনি বলেন,’পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। ‘মিস ইন্ডিয়া’ বা কোনো পেশাদার শিল্পীর সঙ্গে এভাবে কথা বলা যায় না। আমি অবশ্যই এ বিষয়ে মুখ খুলেছিলাম। আমি বিষয়টাকে বড় করে দেখাইনি; সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এটা আপনাআপনিই বেরিয়ে এসেছিল। আমি সেই পরিচালকের নামও উল্লেখ করিনি। তিনি নিজেই বিষয়টি পরিষ্কার করতে এগিয়ে এসেছিলেন। তারা নিজেরাই এর মধ্যে জড়িয়ে পড়েছিলেন’ ।

তনুশ্রী বলেন,’তারা এখনও এ নিয়ে নানা ধরনের অশোভন মন্তব্য করছে। আমি ‘মিস ইন্ডিয়া’ এবং একটি সংস্কৃতিবান পরিবার থেকে এসেছি; আমিও আমার অধীনে কর্মরত কর্মীদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলি।’ 

এরপর তনুশ্রী বলেন,’তিনি আমাকে স্পষ্ট ভাষায় বললেন, তোমার পোশাক খুলে নাচ। ওই দৃশ্যের জন্য আমাকে আমার গাউনটা খুলতে হয়েছিল। কথাটা তাঁরা আরও ভালোভাবে বলতে পারতেন। আমি তখন এই ক্ষেত্রে নতুন ছিলাম, তাই কিছু বলিনি। আমি পরিচালকের দিকে সরাসরি তাঁর চোখে চোখ রেখে শান্তভাবে দৃশ্যটি অভিনয় করেছিলাম। উপস্থিত অন্যেরা পরিচালকের কথায় অপমানিত বোধ করেছিলেন; সবাই বিষয়টিকে অপমানজনক মনে করেছিল।’

‘চকলেট’ সিনেমাটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। তনুশ্রী সাক্ষাৎকারে নানা পাটেকরের নাম উল্লেখ করেননি, কিন্তু যারা বিষয়টি জানতেন তারা ইঙ্গিতটি বুঝে গিয়েছিলেন।।

Tags: BollywoodEntertainment News
Previous Post

ওয়াশিংটন সুন্দরের আন্তর্জাতিক ক্রিকেটে যবনিকা পড়তে পারে বলে মনে করছেন এই প্রাক্তন খেলোয়াড় 

Next Post

বাংলাদেশের কুড়িগ্রামে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, গ্রেপ্তার মহম্মদ জলিল-মহম্মদ জুয়েল- আপেল শেখ ও আশিকুর রহমান নামে স্থানীয় ৪ যুবক 

Next Post
বাংলাদেশের কুড়িগ্রামে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, গ্রেপ্তার মহম্মদ জলিল-মহম্মদ জুয়েল- আপেল শেখ ও আশিকুর রহমান নামে স্থানীয় ৪ যুবক 

বাংলাদেশের কুড়িগ্রামে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, গ্রেপ্তার মহম্মদ জলিল-মহম্মদ জুয়েল- আপেল শেখ ও আশিকুর রহমান নামে স্থানীয় ৪ যুবক 

No Result
View All Result

Recent Posts

  • কাপড় ধরে টান দিতেই আতঙ্কিত মমতা ব্যানার্জি চিৎকার করে উঠলেন : “কে আমার গায়ে হাত দিলি রে ?”  
  • ফ্লাইদুবাই বিমানে জিহাদি হামলার ঘটনায় মালদ্বীপের দুই পাইলট আটক 
  • মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 
  • দুর্গাপূজার আবহেই নিজের ৬ বছরের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে 
  • “নাস্তিক” সিপিএমের সদর দপ্তরের সামনে চন্ডীপাঠের আসর, মাইকের মুখ ছিল পার্টি অফিসের দিকেই  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.