• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সংবাদমাধ্যমের খবরকে সামনে রেখে রেজিনগরের বুথ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের 

Eidin by Eidin
October 10, 2026
in কলকাতা, রাজ্যের খবর
সংবাদমাধ্যমের খবরকে সামনে রেখে রেজিনগরের বুথ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের 
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ অক্টোবর : সংবাদমাধ্যমের “ভুয়ো” খবরকে সামনে রেখে রেজিনগর বিধানসভার একটি বুথ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । মুর্শিদাবাদের রেজিনগর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে ৷ 

আসলে,একটি প্রথমসারির বাংলা টিভি চ্যানেলে দাবি করা হয় যে, রেজিনগরে ১০৯ নম্বর বুথে মোট ভোটার ৭৭২ জন। বিজেপি পেয়েছে ৯০৯ টি ভোট। হুমায়ুন কবিরের দল একটি ভোট পেয়েছে। যদিও বাস্তব হল ওই বুথের ভোটার ১১০৯ জন । আর এটাকে ইস্যু করে বিজেপি বিরোধীরা ব্যাপক প্রচার শুরু করে । মমতা ব্যানার্জি মন্তব্য করেছিলেন,”ঠিক করে ছাপ্পাও দিতে জানে না৷” ভাইপো অভিষেক ব্যানার্জি তো আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তোলন । যদিও পরে ভুল বুঝতে পেরে চ্যানেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেয় । তবে অভিষেকের পোস্টের স্ক্রীন শর্ট ভাইরাল হয়ে যায় তখন । 

বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে নির্বাচন কমিশনের তরফে ওই বুথের মোট ভোটার সংখ্যা সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। ১০৯ নম্বর বুথের ভোটার তালিকায় প্রথম পাতা প্রকাশ করা হয়। সেই তালিকায় দেখা যায়, ওই বুথে ১১০৯ মোট ভোটার রয়েছে। গতকালই মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা ওই পোস্টকে ভুল তথ্য বলে জানানো হয়। 

পরবর্তীতে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই বুথে মোট ভোটার ১১০৯ জন। তাঁদের মধ্যে মোট পুরুষ ভোটার ৫৭৫, মহিলা ৫৩৪। উপনির্বাচনে ওই বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি।। 

Previous Post

কেরালার কোঝিকোড়ে জাল কাগজপত্র দিয়ে স্পা-তে দুই স্ত্রীকে নিয়ে কাজ করা বাংলাদেশি যুবক  গ্রেপ্তার 

Next Post

সুজন চক্রবর্তীদের প্রিজন ভ্যানে ভরে প্রায় ৪ ঘণ্টা ঘুরিয়ে দিল্লির একটা স্টেডিয়ামে আটকে রেখেছে পুলিশ ; দুঃখ করে সুজন বললেন : “জল পর্যন্ত দেয়নি”  

Next Post
সুজন চক্রবর্তীদের প্রিজন ভ্যানে ভরে প্রায় ৪ ঘণ্টা ঘুরিয়ে দিল্লির একটা স্টেডিয়ামে আটকে রেখেছে পুলিশ ; দুঃখ করে সুজন বললেন : “জল পর্যন্ত দেয়নি”  

সুজন চক্রবর্তীদের প্রিজন ভ্যানে ভরে প্রায় ৪ ঘণ্টা ঘুরিয়ে দিল্লির একটা স্টেডিয়ামে আটকে রেখেছে পুলিশ ; দুঃখ করে সুজন বললেন : "জল পর্যন্ত দেয়নি"  

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মন্তেশ্বরের পঞ্চায়েত সদস্য ও তার ছেলেসহ ৩ জন
  • পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়ির সামনে  আত্মঘাতী বধূর দেহ ফেলে বিক্ষোভ 
  • টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড   বৈভব সূর্যবংশী ভেঙে দেবে বলে মনে করছেন কেভিন পিটারসেন 
  • অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি; জলসা বাংলো উড়িয়ে দেওয়ার ই-মেইল 
  • দীঘার জগন্নাথ মন্দিরে মমতার দেওয়া “ধাম” শব্দ কেটে “কালচারাল সেন্টার” করলেন শুভেন্দু ; ধন্যবাদ জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.