• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মহালয়ার ঠিক আগেই কুষ্টিয়ায় শতাব্দী প্রাচীন মন্দিরের দুর্গাপ্রতিমা ভাঙচুর 

Eidin by Eidin
October 9, 2026
in আন্তর্জাতিক
মহালয়ার ঠিক আগেই কুষ্টিয়ায় শতাব্দী প্রাচীন মন্দিরের দুর্গাপ্রতিমা ভাঙচুর 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ অক্টোবর : মহালয়ার ঠিক আগে ফের দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল বাংলাদেশে । এবারে কুষ্টিয়ার কুমারখালীতে শতবর্ষী এক মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে । বৃহস্পতিবার রাতে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী খয়েরচারা মাতৃ সার্বজনীন পূজা মন্দিরে এই ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খয়েরচারা মাতৃমন্দিরে কয়েক দিন ধরে নতুন প্রতিমা গড়ার কাজ চলছিল। বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত কাজ করেন কারিগর অধীর বিশ্বাস। এই সময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাসসহ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। কাজ শেষ করে সবাই যে যার বাড়ি ফিরে যান। আজ সকাল ৬টার দিকে মন্দিরে গিয়ে দেখা যায়, সীমানার বাঁশের বেড়া ভাঙা এবং ভেতরে থাকা গণেশ, লক্ষ্মী, সিংহসহ অন্তত চারটি প্রতিমায় ভাঙা। মন্দিরটিতে সিসিটিভি ক্যামেরা বা কোনো নিরাপত্তাবেষ্টনী ছিল না।

ঘটনার বর্ণনা দিয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস বলেন, রাত ২টায় কাজ শেষ করে আমরা বাড়ি যাই। সকালে এসে দেখি চার-চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতার জন্য সিসিটিভি লাগানো সম্ভব হয়নি। আমরা অপরাধীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানাচ্ছি।

ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী শংকর মজুমদার বলেন, উৎসবের আনন্দ ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে সমাজের একশ্রেণির অপশক্তি বা অসুর এই চক্রান্ত চালিয়েছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ লুৎফর রহমান বলেন, ‘বর্তমান সরকারকে বিতর্কিত করতে এবং অস্থিতিশীলতা তৈরিতে একটি মহল রাতের আঁধারে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে জন্য প্রশাসন ও আমাদের দলীয় নেতাকর্মীরা সার্বক্ষণিক সজাগ রয়েছেন।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রমান সংগ্রহ করেছে। মন্দিরের জমি নিয়ে বিরোধের তথ্য আমাদের হাতে এসেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।।

Tags: BangladeshDurga idol vandalizedKushtia
Previous Post

ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না পাকিস্তান, পরিবর্তে সুযোগ পেলো এই দেশ  

No Result
View All Result

Recent Posts

  • মহালয়ার ঠিক আগেই কুষ্টিয়ায় শতাব্দী প্রাচীন মন্দিরের দুর্গাপ্রতিমা ভাঙচুর 
  • ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না পাকিস্তান, পরিবর্তে সুযোগ পেলো এই দেশ  
  • কাটোয়ায় বিপুল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন 
  • স্বজাতির প্রতি তীব্র অভিমানে দেশান্তরী হতে চলেছেন হুমায়ুন কবির ; শেষ জীবন কাটাবেন এই ইসলামি রাষ্ট্রে 
  • শুভেন্দু অধিকারীর “বন্ধুত্বের” আহ্বান স্বীকার করলেন নন্দীগ্রাম ও রেজিনগরের মুসলিম ভোটাররা ; রেকর্ড ভোটে জিতলেন বিজেপি প্রার্থী হাসিরাণী রথ ও  শাখারভ সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.