এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ অক্টোবর : হিন্দু প্রেমিকের হাত ধরে পালিয়ে এক মুসলিম কলেজ ছাত্রীর বিয়ে করাকে কেন্দ্র করে বর্তমানে তোলপাড় চলছে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে। জানা গেছে, ওই ছাত্রীর নাম শারমিন আক্তার। বিয়ের পর স্বামীর সঙ্গে গোপন জায়গায় গিয়ে উঠেছেন তিনি। একটি ভিডিও বার্তায় তরুনী বলেন,’আমি ওকে(প্রেমিক) খুব ভালোবাসি । তাই ওর সঙ্গে আমি চলে এসেছি । আমি খুব হ্যাপি । বাড়ির লোকজন ও পুলিশ প্রশাসনকে অনুরোধ করছে আমায় খোঁজার চেষ্টা করবেন না । আমি ভালোবাসার কথা আমার বাড়িতে বলেছিলাম । কিন্তু তারা আমার অন্যত্র বিয়ের যোগাযোগ করছিল । তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ।’ তরুনী আরও বলেন,’আমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা হয়েছে । আমার অনুরোধ যে,ওই সমস্ত মামলাগুলি যেন তুলে নেওয়া হয় । আমি স্বেচ্ছায় চলে এসেছি । এতে আমার স্বামীর পরিবারের কোনো দোষ নেই ।’
জানা গেছে,ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে বাড়ি শারমিন আক্তারের । স্কুলে পড়াশোনা করার সময় থেকেই পাশের গ্রামের বাসিন্দা সুমন্ত চৌকিদারের ছেলে রমিক চন্দ্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল । দীর্ঘ তিন বছরের সেই সম্পর্কের পর অবশেষে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। শারমিন নিজের ধর্ম পরিবর্তন করে স্বামীর ধর্ম গ্রহণ করে তার সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে যুবকের বাবা রমিত চন্দ্র ইসকনের সদস্য বলে প্রচার করে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টাও শুরু হয়ে গেছে ।।

