• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“এই বিকাশ,খা**র ছেলে” বলেই বাড়িতে বোতল নিক্ষেপ ; “হিন্দুত্ববাদী গুন্ডারা” দিকে আঙুল তুলে সিপিএমের বিকাশরঞ্জনের   হুঁশিয়ারি : “এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব” 

Eidin by Eidin
October 8, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“এই বিকাশ,খা**র ছেলে” বলেই বাড়িতে বোতল নিক্ষেপ ; “হিন্দুত্ববাদী গুন্ডারা” দিকে আঙুল তুলে সিপিএমের বিকাশরঞ্জনের   হুঁশিয়ারি : “এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব” 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ অক্টোবর : আজ মঙ্গলবার সকালে সিপিএম নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে বোতল হামলা হয়েছে । মুখ ঢাকা এক ব্যক্তি বাইকে চড়ে এসে বিকাশের বাড়ির জানালা লক্ষ করে তিনি পরপর দুটি বোতল নিক্ষেপ করেন । সেই সময় ওই ব্যক্তিকে বিকাশের উদ্দেশ্যে গালাগালি দিয়ে বলতে শোনা যায়,”এই বিকাশ…খা**র ছেলে। আমাদের পিছনে লাগতে আসবি না ।” এরপর তিনি ফের বাইকে চড়ে চলে যান । বোতলের আঘাতে ভেঙে যায় জানালার কাঁচ । বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ । এদিকে এই ঘটনার জন্য সরাসরি “হিন্দুত্ববাদী”দের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিকাশরঞ্জন। কিন্তু একজন মুখ ঢাকা ব্যক্তিকে কিভাবে তিনি  “হিন্দুত্ববাদী” বলে চিহ্নিত করলেন এনিয়েও প্রশ্ন উঠছে । 

কলকাতায় ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি। অভিযোগ, সকাল ৫ টা নাগাদ বাইকে করে বেশ কয়েকজন যুবক আসে। তাঁদের মুখ ঢাকা ছিল বলে অভিযোগ বিকাশের । শুধু তাই নয়, নম্বর প্লেটও কাপড় দিয়ে ঢাকা ছিল বলে দাবি। ফলে কাউকে চেনা সম্ভব হয়নি। সিপিএম নেতা বলেন, হঠাৎ করে বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুড়তে থাকে তারা । ভেঙে দেওয়া হয় বাড়ির জানলার কাচ । 

পরে ফেসবুকে বিকাশ লেখেন,’আজ সকাল ৫ টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটর বাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে পালিয়ে গেছে ৷ অল্পের জন্য আমার কাজের সহায়িকা বেঁচে গেছে।’ তিনি আরও লিখেছেন,’গুন্ডারা এসেছিল মুখ ঢেকে, মোটর বাইকের নাম্বার প্লেট ঢেকে। খুব পরিকল্পিত আক্রমণ। এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা ? ঐসব সন্ত্রাসীরা জেনে রাখুন, আমাকে ভয় দেখানো যাবে না। এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব।’

এদিকে হামলার পরেও কটাক্ষ জুটছে বিকাশের ফেসবুকের কমেন্ট সেকশনে । একজন লিখেছেন, “মনে হয় নেশা হয়ে জানালায় ভাম দেখেছিল তাই বোতল টা ছুড়ে দিয়েছে”৷ আর একজন লিখেছেন, “অর্ধেক খেয়ে বাকিটা দিতে গেছিলো….. ভালোবাসা নিতে জানেন না৷” একজন মন্তব্য করেছেন, “খুব দু:খ পেলাম। এরকম দু:খ বার বার পেতে চাই। দু:খের গভীরতা যেন আরও বাড়ে।” 

একজনের প্রতিক্রিয়া, “পুজো এসেছে তো তাই মহিষাসুরের বাড়ি গিয়ে জানিয়ে দিলো।” আর একজন মন্তব্য করেছেন,”সবাইকে গরু খাইয়ে দিন। নইলে বাড়িতে শুয়োরের মাংস রান্না করে রাখুন, সব ঠান্ডা হয়ে যাবে।” 

Previous Post

ইন্সটাগ্রামে ভিডিও আপলোড করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো সব টাকা হারালেন নদীয়ার তাহেরপুরের তরুনী, স্নার্টফোনটিও এখনো হ্যাকারের নিয়ন্ত্রণে  

Next Post

যাত্রীবাহী বাসে নাতনির বয়সী এক মেয়েকে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ তেলেঙ্গানার কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ; ভিডিও ভাইরাল 

Next Post
যাত্রীবাহী বাসে নাতনির বয়সী এক মেয়েকে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ তেলেঙ্গানার কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ; ভিডিও ভাইরাল 

যাত্রীবাহী বাসে নাতনির বয়সী এক মেয়েকে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ তেলেঙ্গানার কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ; ভিডিও ভাইরাল 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে চীন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.