• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইন্সটাগ্রামে ভিডিও আপলোড করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো সব টাকা হারালেন নদীয়ার তাহেরপুরের তরুনী, স্নার্টফোনটিও এখনো হ্যাকারের নিয়ন্ত্রণে  

Eidin by Eidin
October 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ইন্সটাগ্রামে ভিডিও আপলোড করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো সব টাকা হারালেন নদীয়ার তাহেরপুরের তরুনী, স্নার্টফোনটিও এখনো হ্যাকারের নিয়ন্ত্রণে  
5
SHARES
72
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৮ অক্টোবর : পুলিশ প্রশাসন থেকে বারবার সতর্ক করে দেওয়া হলেও এখনো নিজেদের নির্বুদ্ধিতা বা অসচেতনতার কারনে সাইবার প্রতারকের পাতা ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন অনেকেই । এমনই এক দুষ্কৃতী চক্রের ফাঁদে পড়ে তিল তিল করে ব্যাঙ্কে জমানো ৪৮ হাজার টাকা খোয়াতে হল নদীয়া জেলার তাহেরপুরের এক তরুনী । প্রীতি দাস নামে ওই তরুনী গত ৫ অক্টোবর তাহেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । যার জিডি নম্বর ২৩৭৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । 

জানা গেছে,তাহেরপুর থানার নওপুকুরিয়ার বাসিন্দা প্রশান্ত দাসের মেয়ে প্রীতি । তরুনী স্নাতক উত্তীর্ণ হয়ে বর্তমানে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ পুলিশের কাছে অভিযোগে প্রীতি জানিয়েছেন, গত ৪ অক্টোবর বিকেল প্রায় ৪:১৬ নাগাদ কেউ বা কারা তার গুগুল পে অ্যাকাউন্ট হ্যাক করে । তারপর বাদকুল্লা শাখায় তার অ্যাকাউন্ট থেকে দু’খেপে ২৬,০০০ ও ২৪,০০০ টাকা তুলে নেয় । বিষয় নিয়ে তিনি তৎক্ষণাৎ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অনলাইনে অভিযোগ নথিভুক্ত করেন । 

প্রীতি দাস এইদিন-কে বলেন, ‘একটু একটু করে আমি ওই ৪৮ হাজার টাকা জমিয়েছিলাম । নিজের ভুলের জন্য আমার সব টাকা চলে গেল । ফোনটাও ব্যবহার করতে পারছি না । সেটাও এখন হ্যাকারের নিয়ন্ত্রণে চলে গেছে ।’

 ইন্সটাগ্রামে ভিডিও আপলোড করেই সাইবার জালিয়াতের দখলে স্মার্টফোন  

প্রীতি দাস বলেন,’ইন্সটাগ্রামে নতুন চলচিত্র ‘ভিসন ত্রি’-এর বলে একটা ফাইল পাঠানো হয়েছিল । আমি সেই ফাইল ডাউনলোড করতেই আমার মোবাইল সাইবার প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায় । গত ৪ অক্টোবর যখন আমার মোবাইল হ্যাক করা হয় তখন সেটা আমার কাছে ছিলও না ।’ তিনি বলেন,’আমি আগেও চলচিত্রের ফাইল ডাউনলোড করেছি । কিন্তু এমন কখনো হয়নি । এই রকম হবে আমি বুঝতে পারিনি । একটু একটু করে জমানো পুঁজি সব শেষ হয়ে গেল।’ 

পশ্চিমবঙ্গে সাইবার জালিয়াতির সর্বশেষ পরিসংখ্যান

চলতি বছরের আগস্ট মাসে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইংয়ের নেতৃত্বে ‘অপারেশন সাইবার প্রহার’ (Operation Cyber Prahar) নামক অভিযানে ৯২.৬ কোটি টাকার জালিয়াতি চক্রের সন্ধান মিলেছে। এই অভিযানে ৬৯টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে এবং ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য অনুযায়ী, মাত্র ছয় মাসে এই রাজ্যে ৭২,৪৩৯টি সাইবার জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে। শুধুমাত্র কলকাতায় বিগত দুই বছরে সাইবার জালিয়াতির জেরে প্রায় ৪৮২ কোটি টাকা খোয়া গেছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ শিকারই প্রবীণ নাগরিক । 

আগের বছর নভেম্বর মাসে ব্যারাকপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশন ৩১৭ কোটি টাকার একটি বড় সাইবার জালিয়াতি চক্রের সন্ধান পায়। এর মধ্যে প্রায় ১৭০ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়েছিল । সাইবার জালিয়াতির অভিযোগ নিয়ে দেশের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে মহারাষ্ট্র ও কর্ণাটক। তালিকায় প্রথম সারির রাজ্যগুলির মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ। 

প্রতিবেদন অনুযায়ী,দেশজুড়ে অনলাইন ইনভেস্টমেন্ট ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট, লোন অ্যাপ জালিয়াতি এবং ফিশিং-এর মত অপরাধের জেরে মাত্র ছয় মাসে সাধারণ মানুষের ১০ হাজার ১৭৮.৯৭ কোটি টাকা হাতিয়েছে জালিয়াতরা। মোট ১২.৭১ লক্ষ অভিযোগের মধ্যে ২.৮৬ লক্ষ অভিযোগের ক্ষেত্রে ব্যাঙ্কিং পদক্ষেপ এবং ২.৭০ লক্ষ অভিযোগের ক্ষেত্রে সিটিজেন ফিন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাঙ্কের তৎপরতায় ২ হাজার ৯৬৮.৮৫ কোটি টাকা (২৯.১৭ শতাংশ) ফ্রিজ বা হোল্ড করা সম্ভব হয়েছে।

রিপোর্টে আরও জানা গিয়েছে, ২০২১ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশে মোট ৬৪ হাজার ৪৪৭ কোটি টাকার সাইবার জালিয়াতি হয়েছে। যার মধ্যে ১০ হাজার ৭১৮ কোটি টাকা ব্যাঙ্ক ফ্রিজ করতে পারলেও, মাত্র ৩২৩ কোটি টাকা শেষ পর্যন্ত অভিযোগকারীদের ফেরত দেওয়া সম্ভব হয়েছে।।

Previous Post

শ্রীকৃষ্ণের শৈশব লীলা ও শকটাসুর বধ কাহিনী

Next Post

“এই বিকাশ,খা**র ছেলে” বলেই বাড়িতে বোতল নিক্ষেপ ; “হিন্দুত্ববাদী গুন্ডারা” দিকে আঙুল তুলে সিপিএমের বিকাশরঞ্জনের   হুঁশিয়ারি : “এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব” 

Next Post
“এই বিকাশ,খা**র ছেলে” বলেই বাড়িতে বোতল নিক্ষেপ ; “হিন্দুত্ববাদী গুন্ডারা” দিকে আঙুল তুলে সিপিএমের বিকাশরঞ্জনের   হুঁশিয়ারি : “এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব” 

"এই বিকাশ,খা**র ছেলে" বলেই বাড়িতে বোতল নিক্ষেপ ; "হিন্দুত্ববাদী গুন্ডারা" দিকে আঙুল তুলে সিপিএমের বিকাশরঞ্জনের   হুঁশিয়ারি : "এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব" 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে চীন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.