• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“পাকিস্তানের জল চাইতে রাস্তায় নেমে পড়ে/মুর্শিদাবাদের হিন্দু হত্যায় খাটের তলায় ঘরে” : ছদ্ম ধর্মনিরপেক্ষদের স্যাটায়ারের চাবুক চালালেন তরুন সঙ্গীতশিল্পী 

Eidin by Eidin
October 6, 2026
in রকমারি খবর
“পাকিস্তানের জল চাইতে রাস্তায় নেমে পড়ে/মুর্শিদাবাদের হিন্দু হত্যায় খাটের তলায় ঘরে” : ছদ্ম ধর্মনিরপেক্ষদের স্যাটায়ারের চাবুক চালালেন তরুন সঙ্গীতশিল্পী 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

বিশ্বজুড়ে বামপন্থীদের আদর্শ কি ? কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের উপর ভিত্তি করে জন্ম নেওয়া বামপন্থীরা কি বর্তমানে নীতিহীনতায় ভুগছে ? এই সমস্ত প্রশ্ন বারবার ওঠে । কারন,শ্রমিক শ্রেণীর অধিকার আদায় ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে বামপন্থী আন্দোলনের সূত্রপাত হলেও এখন সমাজ অনেকটাই  সচেতন ও মানবিক ৷ গনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার কঠোর আইন থাকায় শোষণ অনেকটাই বন্ধ । ফলে রাজনীতির ময়দানে টিকে থাকতে বামপন্থীরা ধর্মীয় ভেদাভেদকে মূলত হাতিয়ার করছে বলে অভিযোগ । ছদ্ম ধর্মনিরপেক্ষতার আড়ালে তারা সীমাহীন তোষামোদে লিপ্ত হয়ে উঠছে বলে দাবি করা হয় । ভারতের কেরালা ও পশ্চিমবঙ্গে এমন তোষামোদি রাজনীতির ভুরি ভুরি অভিযোগ ওঠে । তবে শুধু তোষামোদি রাজনীতিই নয়,পাশাপাশি হিন্দু ধর্মকে বারবার ছোট করার অভিযোগে অভিযুক্ত বামপন্থীরা । বামপন্থীদের ছদ্ম ধর্মনিরপেক্ষতা নিয়ে বিভিন্ন সময়ে কবি-লেখক- সঙ্গীতশিল্পিদের  নিয়ে কটাক্ষ করতে দেখা যায় । তাতেও বামপন্থীরা নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি । 

এবারে এক তরুন সঙ্গীতশিল্পী বামপন্থীদের স্যাটায়ারের চাবুক চালালেন । চন্দন প্রতাপ নামে ওই শিল্পির গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । তার গানের লিরিক নিচে তুলে ধরা হল : 

“পাকিস্তানের জল চাইতে রাস্তায় নেমে পড়ে, 
মুর্শিদাবাদের হিন্দু হত্যায় খাটের তলায় ঘরে । 
জঙ্গী মরলে আন্দোলনে ভাসে চোখের জলে,
হিন্দু মরলে পাক জিহাদীর ধর্ম হয় না বলে । 
নিরপেক্ষ ভান ধরে এক পক্ষ করো, 
এমন ভানে হয় না লজ্জা মুখে আয়না ধরো । 
হয় হিন্দু নয় মুসলিম বুক ফুলিয়ে বলো, 
হিন্দু মুসলিম সবাই মিলে মানুষ হয়ে চলো । “

প্রসঙ্গত,কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস কর্তৃক প্রবর্তিত  “দ্বান্দিক বস্তুবাদ”কে নিজেদের আদর্শ বলে মনে করে বামপন্থীরা । ভারতের বামপন্থীদের কাছে   মার্কস- এঙ্গেলস-লেলিন হল ঈশ্বর, আর প্রোলেতারিয়েত ইন্টারন্যাশনাল বা সর্বহারা আন্তর্জাতিকতাবাদ (Proletarian Internationalism) হল মহাকাব্য ।বেদ-পুরাণ প্রভৃতি হিন্দু মহাকাব্যের জ্ঞান বা স্বামী বিবেকানন্দের আদর্শ তাদের কাছে গ্রহণযোগ্য নয় । যার ফলে দীর্ঘ ৩৪ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থেকেও আজ হিন্দু সম্প্রদায় থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে বামপন্থীরা । “সেকুলারিজমের ভোকাল টনিক” গেলাতে পারেনি বাঙালি হিন্দুদের । তার মাঝে হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বামপন্থী নেতাদের নেতিবাচক মন্তব্য তাদের আরও বিচ্ছিন্ন করে দিচ্ছে । এদিকে ভোটবাক্সে ধর্মীয় মেরুকরণ ক্রমশ প্রবল হচ্ছে ৷ যা ছদ্ম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলির জন্য টিকে থাকা কার্যত চ্যালেঞ্জ হয়ে গেছে ।।

Previous Post

নারায়ণীয়ং দশক ৪০- পূতনামোক্ষম্

Next Post

পার্টি অফিসের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় হুমায়ুন বললেন : “পুলিশের সঙ্গে যুদ্ধে যাব” 

Next Post
পার্টি অফিসের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় হুমায়ুন বললেন : “পুলিশের সঙ্গে যুদ্ধে যাব” 

পার্টি অফিসের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় হুমায়ুন বললেন : "পুলিশের সঙ্গে যুদ্ধে যাব" 

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির জামা মসজিদ থানা এলাকায় ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মীকে যখম করল নাবিল আহমেদ নামে এক যুবক 
  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.