এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,০৪ অক্টোবর : উত্তর প্রদেশের বাহরাইচের কৈলাশ হোটেল থেকে এক তরুণী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার হয়েছে । পুলিশ মৃতদের ২৭ বছর বয়সী রিঙ্কু এবং ৪২ বছর বয়সী পিঙ্কি নামে চিহ্নিত করেছে । তারা দুজনেই উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান,আত্মঘাতী হয়েছেন ওই যুগল ।
জানা গেছে,রিঙ্কু ও পিঙ্কি ২২শে সেপ্টেম্বর হোটেলে উঠেছিলেন। তাঁরা হোটেলের কর্মীদের জানিয়েছিলেন যে তাঁরা কাজের জন্য এসেছেন। বৃহস্পতিবার সকালে খাবারের অর্ডার দেওয়ার পর তল্লাশি চালিয়ে তাঁদের কক্ষ থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। দরজায় টোকা দিয়ে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। রাত ৮টার দিকে পুলিশ এসে ঘরটি তল্লাশি করে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। হোটেলে জমা দেওয়া আধার কার্ড থেকে রিঙ্কুকে শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, দুজনের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।।

