• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গুসকরার বাগদি পাড়ায় ফেরি করতে গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন যুবতীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় পাকড়াও নদীয়ার হকার সেলিম সেখ 

Eidin by Eidin
October 3, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
গুসকরার বাগদি পাড়ায় ফেরি করতে গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন যুবতীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় পাকড়াও নদীয়ার হকার সেলিম সেখ 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০৩ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে ফেরি করতে বেরিয়ে বাগদিপাড়ার এক বিশেষ চাহিদাসম্পন্ন যুবতীকে ভুলিয়ে পাচারের চেষ্টার অভিযোগ উঠল নদীয়ার এক হকারের বিরুদ্ধে । ওই হকারের কুমতলব টের পেয়ে ওই হকারকে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়৷ জানা গিয়েছে অভিযুক্ত হকারের  নাম সেলিম সেখ। তাঁর বাড়ি নদীয়া জেলার কালীগঞ্জ থানার পলাশী গ্রামের মুসলিমপাড়ায়। 

জানা গেছে,ঘটনাটি ঘটেছে গুসকরা শহরের ১৬ নম্বর ওয়ার্ড এলাকায়৷ আজ শনিবার একটি বাইকে করে গুসকরা শহরের ১৬ নম্বর ওয়ার্ড এলাকার বাগদিপাড়ায় গৃহস্থালি সামগ্রী বিক্রি করতে এসেছিল সেলিম সেখ। পাড়া ঘুরে ফেরি করে যখন সে চলে যাচ্ছিল তখন স্থানীয় কয়েকজনের নজরে পড়ে সেলিম সেখের পিছু পিছু যাচ্ছে ওই পাড়ারই বাসিন্দা  বিশেষ চাহিদাসম্পন্ন ওই যুবতী। সন্দেহ হওয়ায় কয়েকজন যুবক তাদের পিছু নেয় । তারা আটকে দেয় সেলিম সেখকে । পাড়ার আরও কিছু পুরুষ মহিলা জড়ো হয়ে যান । তাঁরা সেলিমকে চেপে ধরেন।তাকে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলে । 

স্থানীয়দের কথায়, সেলিম কখনো দাবি করে সে  ব্যবসার পাশাপাশি ঘটকালি করে । ওই যুবতীর বিয়ের সমন্ধ করার জন্যই তার সঙ্গে কথা বলছিল। আবার কখনও বলে যুবতী নিজেই তাঁর পিছু নিয়েছিল । এরপর স্থানীয়রা চড় থাপ্পর দিয়ে তাকে গুসকরা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন। আজ রাতে যুবতীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে সেলিম সেখকে গ্রেপ্তার করা হয় । 

জানা গেছে,সেলিম সেখের মোবাইল ফোনে একাধিক তরুণীর ছবি দেখতে পাওয়া যায়। তা দেখে স্থানীয়দের ধারনা এই ব্যক্তি মহিলা পাচার চক্রের সঙ্গে জড়িত। ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা । ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।। 

Tags: BurdwanCrime NewsGuskaraWestbengal
Previous Post

ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করে কপালে চুম্বন করলেন সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী 

Next Post

চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত বর্ধমান 

Next Post
চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত বর্ধমান 

চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত বর্ধমান 

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও অখিলেশ সরকারের জমানায় বেতন ও পেনশন তোলা মাওলানা শামসুল হুদা খানে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি 
  • চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত বর্ধমান 
  • গুসকরার বাগদি পাড়ায় ফেরি করতে গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন যুবতীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় পাকড়াও নদীয়ার হকার সেলিম সেখ 
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করে কপালে চুম্বন করলেন সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী 
  • ‘৮০ বছর বয়সী যাজক চকলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেছে, উদভ্রান্ত মা তাকে ছুরিকাঘাত করেন’; সমাজকর্মী দিয়া সানার চাঞ্চল্যকর ভিডিও
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.