এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,০২ অক্টোবর : কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় প্রকাশ্য দিবালোকে মন্দিরে ঢুকে ভক্তদের সামনেই দেবীমূর্তির অবমাননা করল স্থানীয় এক মুসলিম ব্যক্তি । ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের দিলসুখনগর সন্তোষী মাতা মন্দিরে । সেই সময় সে “আল্লাহ আকবর” শ্লোগানও দেয় । ক্ষিপ্ত জনতা মহম্মদ আনসারি নামে অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করে দড়িতে বেঁধে বেদম পেটায় । তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ঘটনাক্র ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় ।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে,দেবীমূর্তির সামনে কয়েকজন নারী ও পুরুষ প্রার্থনা করছেন । সেই সময় মহম্মদ আনসারি সোজা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে লাঠি দিয়ে দেবী প্রতিমাকে আক্রমণ করে । ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান উপস্থিত ভক্তরা । যদিও ওই জিহাদি “আল্লাহ আকবর” শ্লোগান দিতে দিতে পালানোর চেষ্টা করলে স্থানীয় হিন্দুরা তাকে ধরে ফেলে এবং তাকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় ফেলে বেদম পিটিয়ে দেয়৷ পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ ঘটনার পরিস্থিতি ও উদ্দেশ্য তদন্ত করছে। এই ঘটনাটি একটি রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে, যেখানে বিজেপি নেতারা মন্দিরের নিরাপত্তা নিয়ে তেলেঙ্গানা কংগ্রেস সরকারকে নিশানা করেছেন।
উল্লেখ্য,সম্প্রতি তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি যখন বলেছিলেন,”কংগ্রেস মানে মুসলমান, মুসলমান মানে কংগ্রেস” । এই ঘটনার পর কংগ্রেসের সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে । স্থানীয় হিন্দুদের আশঙ্কা যে, অভিযুক্ত ব্যক্তিকে মানসিক রোগী আখ্যা দিয়ে এই গুরুতর ঘটনাটি লঘু করে দেখানোর চেষ্টা করতে পারে কংগ্রেস সরকার ।।

