• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গুয়াহাটি ঢুকতেই ‘আরশোলা পার্টি’র মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও তার দলবলকে আটক করল আসাম পুলিশ 

Eidin by Eidin
September 28, 2026
in দেশ
গুয়াহাটি ঢুকতেই ‘আরশোলা পার্টি’র মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও তার দলবলকে আটক করল আসাম পুলিশ 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৮ সেপ্টেম্বর : ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সহ-আহ্বায়ক ও মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং দলের আরও বেশ কয়েকজন নেতা ও স্বেচ্ছাসেবক গুয়াহাটিতে একটি নির্ধারিত সভায় যাওয়ার পথে আসাম পুলিশের হাতে হয়েছে ৷ সংগঠনটির দাবি, প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে৷ যদিও পরের তাদের ছেড়ে দেওয়া হয় । 

সিজেপি অভিযোগ করেছেন যে,রবিবার(২৬ সেপ্টেম্বর),সভাস্থলে যাওয়ার রাস্তার দুই পাশেই ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। আরও  দাবি করা হয়েছে, সভায় পৌঁছানোর চেষ্টাকারী লোকজনকে বাধা দেওয়া হয়েছিল।দলটি জানিয়েছে, আটককৃতদের মধ্যে অঙ্কিত ভরদ্বাজ, প্রেম আকাশ এবং এর নেতৃত্ব ও আসাম-ভিত্তিক স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্যরা রয়েছেন । দলটি অভিযোগ করেছে যে, আটককৃতদের গুয়াহাটির একটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সিজেপি কোর নেতা সাইফুল আলমের আসাম সরকারকে হুমকি দেন,’আজ সিজেপি নেতাদের মুক্তি না দিলে আগামীকাল আসামে ব্যাপক বিক্ষোভ হবে ।’ 

দলটি আরও অভিযোগ করেছেন যে, ঘটনাস্থলে পৌঁছানো আইনজীবীদের রাঙ্কা এবং অন্যান্য আটককৃতদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। ঘটনাস্থলের কাছে কাঁদানে গ্যাসের সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, আটককৃতদের সঠিক সংখ্যা বা তাদের অবস্থান তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

রাঙ্কা শনিবার থেকে আসামে ছিলেন। জাতীয় রাজধানীর পর আসাম ও উত্তর-পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করেছিল দলটি।বৈঠকের আগে রাঙ্কা বলেছিলেন, ভোটার তালিকা সংশোধনের পর যাদের নাম বাদ দেওয়া হয়েছে, সেইসব অযোগ্য ভোটার ও অবৈধ অভিবাসীদের পরিবারের সঙ্গে সিজেপি সাক্ষাৎ করবে ।আসাম বিষয়ে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে রাঙ্কা অভিযোগ করেছেন যে, কর্তৃপক্ষ সিজেপিকে স্কুল, জমি ও অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন তুলতে বাধা দেওয়ার চেষ্টা করছে।

কথিত আটক এবং নির্ধারিত সভায় বিঘ্ন ঘটানোর বিষয়ে বক্তব্য রাখার জন্য দলটি ২৭শে সেপ্টেম্বর দুপুর ১২.৪৫ মিনিটে আসাম সচিবালয়ের বিপরীতে চৌধুরী টিলায় একটি সাংবাদিক সম্মেলন করে। যেখানে আশুতোষ রাঙ্কা বলেন,’আমরা আসামের স্কুলের শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় সেটা দেখতেই এখানে এসেছিলাম ।’।

Previous Post

ভারত মাতা ও বিবেকানন্দের ছবিতে বামপন্থী ছাত্রদের লাথি মারা ও থুতু দেওয়ার ভিডিও প্রকাশ্যে এনে নিন্দায় সরব হলেন সুকান্ত মজুমদার 

Next Post

বাংলাদেশের জ্বালানী বহনকারী  কার্গো বিমানকে নিজেদের আকাশ সীমায় ঢোকার অনুমতি দিল না পাকিস্তান  

Next Post
বাংলাদেশের জ্বালানী বহনকারী  কার্গো বিমানকে নিজেদের আকাশ সীমায় ঢোকার অনুমতি দিল না পাকিস্তান  

বাংলাদেশের জ্বালানী বহনকারী  কার্গো বিমানকে নিজেদের আকাশ সীমায় ঢোকার অনুমতি দিল না পাকিস্তান  

No Result
View All Result

Recent Posts

  • আন্তঃধর্ম প্রেমের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হলে “লাভ জিহাদ” বলে দাগিয়ে দেওয়া একটা ভয়ঙ্কর প্রবণতা, অনেক ক্ষেত্রেই প্রমান মিলছে সংশ্লিষ্ট নারী তার পরিবারের সম্মতির  
  • আর্থিক দুর্নীতি মামলায় এবার ইডির র‍্যাডারে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, দুর্গাপুজোর ভুয়া পাস বিক্রির নামে বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সাতসকালেই ইডির 
  • পরম ভক্ত অম্বরীষকে রক্ষার্থে ভগবান  যখন ঋষি দূর্বাসার বিরুদ্ধে সুদর্শন চক্র প্রয়োগ করেছিলেন : জানুন ভক্তবৎসল নারায়ণের এই লীলা সম্পর্কে
  • “আমি এক শিশুকন্যাকে বিয়ে করেছি ; এখন আমার এমন এক শিশুকন্যার সাথে দেখা হয়েছে যে আমাকে অনুপ্রানিত করে” : মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিল
  • দেশবিরোধী কার্যকলাপ ও চক্রান্তের অভিযোগে এনআইএ -এর হাতে গ্রেপ্তার বিতর্কিত ইউটিউবার দীপক বেপারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.