এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ সেপ্টেম্বর : ফেল ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক কুণাল ঘোষের উপর হামলার অভিযোগ উঠল । এবারে নিজের নির্বাচনী এলাকা বেলেঘাটায় তার গাড়ি ঘিরে ধরে একদল মুখ ঢাকা বাইক আরোহী হামলা চালায় বলে অভিযোগ । কোনো রকমে তিনি নারকেলডাঙা থানায় পালিয়ে যেতে সক্ষম হন । সেখানে বসে তিনি কান্নায় ভেঙে পড়েন ।
বেলেঘাটার বিধায়কের অভিযোগ, তাঁর বাড়ির সামনে থেকে রিভলভার হাতে অনুসরণ করেন কয়েক জন বাইক আরোহী । হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয়। ফুলবাগান মোড় থেকে নারকেলেডাঙ্গার ব্রিজ অব্দি মারতে মারতে এসেছে । তাঁর নিরাপত্তারক্ষীরাও বন্দুক বার করতে বাধ্য হন বলে দাবি কুণালের। কুণালের কথায়,তাকে প্রাণে মারতেই বারবার হামলা হচ্ছে । এই ঘটনায় তিনি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন,’তবে আমায় থামানো যাবে না ।’
এর আগে এর আগে শনিবার দুপুরে হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় যোগ দিতে যাওয়ার সময় কুণাল ঘোষের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ । তার অভিযোগ, উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে রড, পাথর দিয়ে হামলার পাশাপাশি ডিমও ছোঁড়া হয় । এই ঘটনায় তিনি বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি । যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, কল্যাণ ব্যানার্জির সঙ্গে দ্বন্দ্বের কারনেই তার উপর হামলা হয়েছে ।।

