শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৬ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে ২ মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে চার বাইক আরোহী । আজ শনিবার দুর্ঘটনাটি ঘটে মন্তেশ্বর থানার কুসুম গ্রামের ডাকবাংলা পেট্রোল পাম্প এলাকায় । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়ে আসে । কিন্তু শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় ৪ জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় । বেপরোয়া গতিই এই দুর্ঘটনার কারন বলে অভিযোগ স্থানীয়দের ।
জানা গেছে,একটি স্কুটি করে ৩ জন মন্তেশ্বর থেকে কুসুম গ্রামের দিকে যাচ্ছিলো । সেই সময় মন্তেশ্বরের দিকে আসছিল একটি মোটরবাইক । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,বাইক দুটির গতিই স্বাভাবিকের থেকে বেশি ছিল । কুসুম গ্রামের ডাকবাংলা পেট্রোল পাম্প এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। চার বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে । স্থানীয়রা ছুটে এসে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় ।
জানা গেছে,স্কুটির ৩ আরোহী হলেন পরিমল সাঁতরা ,বিজয় সাতরা, হাকিম মীর । তাদের বাড়ি মন্তেশ্বর থানার কুসুমগ্রাম এলাকায়৷ অন্যদিকে মোটরসাইকেল আরোহী শেখ গোলাম জিকরিয়া
মন্তেশ্বর থানার ভান্ডারবাটি গ্রামের বাসিন্দা । পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি আটক করেছে ।।

