• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

২০ লাখ টাকা চাঁদা না দিলে বাংলাদেশের হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি ; আতঙ্কে ঘরছাড়া গোটা পরিবার 

Eidin by Eidin
September 24, 2026
in আন্তর্জাতিক
২০ লাখ টাকা চাঁদা না দিলে বাংলাদেশের হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি ; আতঙ্কে ঘরছাড়া গোটা পরিবার 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৪ সেপ্টেম্বর : বাংলাদেশের পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে । আতঙ্কিত হয়ে নয় বছর বয়সী একমাত্র মেয়েকে নিয়ে রাতে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই শিক্ষক। পরে তিনি নাজিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । ভুক্তভোগী প্রধান শিক্ষক কিশোর কুমার হালদার (৫৪) নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিরোদ বিহারী হালদারের ছেলে। তিনি শাঁখারীকাঠী ইউনিয়নের ৯৫ নম্বর বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তার একমাত্র মেয়ে সুপ্তি হালদার মিকি (৯) চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। 

এই বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ তরিকুল ইসলাম বলেন,’একটি বিদেশি বা ইন্টারনেটভিত্তিক নম্বর থেকে ফোন করে ওই শিক্ষককে ভয় দেখানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

কিশোর কুমার হালদার জানান, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে একটি অচেনা নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই টাকা আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এর মধ্যে পরিশোধ করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি বলেন, ফোন করে বলা হয়, আমাকে ও আমার পরিবারকে পুড়িয়ে হত্যার জন্য বেছে নেওয়া হয়েছে। এ থেকে রক্ষা পেতে হলে শুক্রবারের মধ্যে ২০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে সপরিবারে পুড়িয়ে মারা হবে বলে হুমকি দেওয়া হয়।

হুমকির পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন কিশোর কুমার। বিশেষ করে নয় বছর বয়সী মেয়েকে নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে ওই রাতেই মেয়েকে সঙ্গে নিয়ে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান।

কিশোর কুমার হালদার জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে কী ঘটতে পারে, তা নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে গত বছর তার খুড়তুতো ভাই সঞ্জীব হালদারকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল । ওই ঘটনার পর থেকেই পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। এবার তাকে ও তার পরিবারকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ায় সেই আতঙ্ক আরও বেড়েছে বলে জানান তিনি।।

Tags: Bangladesh
Previous Post

“বামপন্থী আর তৃণমূল রাজ্যটা শেষ করে দিয়ে গেছে, আদানিজি প্লিজ আমাদের হেল্প করুন” : গৌতম আদানির কাছে আবেদন জানালেন শুভেন্দু অধিকারী 

Next Post

ময়মনসিংহে হিন্দু ব্যক্তিকে খুপিয়ে খুন করে দেহ প্লাস্টিকের ড্রামে ভরে খালে ফেলে দিল ঘাতকরা 

Next Post
ময়মনসিংহে হিন্দু ব্যক্তিকে খুপিয়ে খুন করে দেহ প্লাস্টিকের ড্রামে ভরে খালে ফেলে দিল ঘাতকরা 

ময়মনসিংহে হিন্দু ব্যক্তিকে খুপিয়ে খুন করে দেহ প্লাস্টিকের ড্রামে ভরে খালে ফেলে দিল ঘাতকরা 

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.