• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বাংলা হবে আমার দ্বিতীয় কর্মভূমি” : এরাজ্যে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করে বললেন গৌতম আদানি 

Eidin by Eidin
September 24, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“বাংলা হবে আমার দ্বিতীয় কর্মভূমি” : এরাজ্যে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করে বললেন গৌতম আদানি 
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ সেপ্টেম্বর : ২০৩৫ সালের মধ্যে রাজ্যের পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে মোট ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বললেন, ‘গুজরাট আমার প্রথম কর্মভূমি । আর বাংলা হবে আমার দ্বিতীয় কর্মভূমি ।’ আজ বৃহস্পতিবার কলকাতার নিউটাউনে ) ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে একথা বলেন গৌতম আদানি । 

বাংলার মাটিতে এসে প্রথমেই বাংলাকে প্রণাম জানিয়ে গৌতম আদানি বলেন,’নমস্কার, কলকাতাকে আমার প্রণাম, বাংলার মাটিকে আমার প্রণাম।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতির জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,’মুখ্যমন্ত্রী উপস্থিত থাকায় আমি কৃতজ্ঞ। বাংলায় পরিকাঠামো উন্নয়ন নিয়ে মানুষের প্রত্যাশা বিপুল।’ 

বাংলার ইতিহাস ও সংস্কৃতির প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভূমিকে ‘বিজ্ঞান ও সংস্কৃতির মাটি’ বলে উল্লেখ করেন আদানি। তাঁর কথায়,’এই ভূমির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আমরা আশা করি, বাংলা উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করবে।’ পশ্চিমবঙ্গের ভূ-রাজনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে গৌতম আদানি জানান যে, একদিকে এই রাজ্য উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং অন্যদিকে সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের মূল রাস্তা। এই বিশাল সম্ভাবনার কথা মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বণ্টন, রাস্তা ও সেতুর মতো একাধিক পরিকাঠামো ক্ষেত্রে লগ্নির অবকাশ রয়েছে বলে তিনি জানান । 

এদিন মহাকরণ এবং কুমারটুলি ঘাটের হেরিটেজ কাঠামো পুনরুদ্ধারের দায়িত্বও তুলে দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীর হাতে স্বাস্থ্যক্ষেত্রে ৪ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের কথাও ঘোষণা করে তিনি বিশ্বে দুর্গাপূজার ঐতিহ্যকে তুলে ধরার কথা জানান ।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে গৌতম আদানি বলেন, ‘বাংলায় প্রচুর সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারীর হাত ধরে সেই সম্ভাবনার পথ আরও প্রশস্ত হয়েছে। আপনিই প্রমাণ করেছেন, আপনিই সত্যি ভূমিপুত্র। আপনিই বাংলার ছেলে। কর্মসংস্থান, শিক্ষা, শিল্পের পরিকাঠামো-স্বাস্থ্য সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার এনেছেন।’ 

সকালে কালীঘাটের মন্দিরে প্রার্থনার প্রসঙ্গ তুলে ধরে গৌতম আদানি বলেন, বাংলার শিল্পোন্নয়ন আরও এগিয়ে যাক, সেটিই তাঁর প্রত্যাশা। শিল্পক্ষেত্রে উন্নয়নের জায়গায় তিনি অবদান রাখতে চান বলেও জানান। তাঁর কথায়, “বাংলাকে শিল্পোন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যেতে হবে। এই জায়গাতেই আমি অবদান রাখতে চাই।” 

নিউটাউনে প্রায় ৫২ একর জমির ওপর গড়ে উঠতে চলা ২ হাজার শয্যার এই ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের জন্য ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। থাকবে ২০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল৷ তার মধ্যে ১ হাজার শয্যা অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা রোগীদের জন্য সংরক্ষিত থাকবে । থাকবে মেডিকেল কলেজ । এছাড়া, এটিকে কেন্দ্র করে ‘মেডিকেল ট্যুরিজম’ গড়ে তোলা হবে বলে জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’চিকিৎসা পরিষেবাকে কেন্দ্র করে এমন প্রকল্প ভারতে এই প্রথম৷’ সেই সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলে অন্তত ৬০ হাজার কর্মসংস্থান হবে বলেও তিনি আশা করেন । 

এদিন এই  প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এই অনুষ্ঠানে গৌতম আদানির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী প্রীতি আদানি এবং পুত্র করণ আদানি। নিউটাউনে পৌঁছানোর আগে সকালে সস্ত্রীক কালীঘাট মন্দিরে গিয়ে পুজোও দেন গৌতম আদানি। অনুষ্ঠানে নিজের বক্তব্যের একেবারে শেষে তিনি বন্দে মাতরম-এর সঙ্গে বাংলার ঐতিহাসিক যোগের কথা স্মরণ করে আদানি বলেন,’এই সেই মাটি, যেখানে বন্দে মাতরমের জন্ম। এই বাংলাকে আরও উন্নত করে তোলার প্রয়োজন রয়েছে।’।

Tags: Adani Aroggo MandirCMSuvenduAdhikariGoutam AdaniKolkataWestbengal
Previous Post

পূর্বতন সরকারের বিমাতৃসুলভ আচরণে ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে পূর্বস্থলীর “মসলিন জামদানি” ; বিজেপি বলছে : “সিপিএম শেষ করে দিয়েছে,আর কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে গেছে তৃণমূল” 

Next Post

“বামপন্থী আর তৃণমূল রাজ্যটা শেষ করে দিয়ে গেছে, আদানিজি প্লিজ আমাদের হেল্প করুন” : গৌতম আদানির কাছে আবেদন জানালেন শুভেন্দু অধিকারী 

Next Post
“বামপন্থী আর তৃণমূল রাজ্যটা শেষ করে দিয়ে গেছে, আদানিজি প্লিজ আমাদের হেল্প করুন” : গৌতম আদানির কাছে আবেদন জানালেন শুভেন্দু অধিকারী 

"বামপন্থী আর তৃণমূল রাজ্যটা শেষ করে দিয়ে গেছে, আদানিজি প্লিজ আমাদের হেল্প করুন" : গৌতম আদানির কাছে আবেদন জানালেন শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.