• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রেজিনগর আসনে ভোটের প্রচার  থেকে সরে দাঁড়ালেন হুমায়ুন কবীর

Eidin by Eidin
September 20, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
রেজিনগর আসনে ভোটের প্রচার  থেকে সরে দাঁড়ালেন হুমায়ুন কবীর
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২০ সেপ্টেম্বর : রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর । কারন হিসাবে তিনি ‘মিথ্যা মামলায়’ কর্মীদের গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি । আজ রবিবার দুপুরে ফেসবুকে তিনি এনিয়ে একটা বড়সড় পোস্ট করেছেন তিনি । হুমায়ুন কবির লিখেছেন,’রক্ষক যখন ভক্ষক! কর্মীদের সুরক্ষার স্বার্থে আজ থেকে সরাসরি প্রচার বন্ধ রাখার কঠিন সিদ্ধান্ত নিলাম, তবে আমাদের লড়াই থামবে না!’

তার অভিযোগ,’​গত কিছুদিন ধরে পুলিশ প্রশাসনের লাগাতার অত্যাচার ও আমাদের দলের লড়াকু নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করার প্রক্রিয়া মাত্রা ছাড়িয়ে গেছে। বারবার নির্বাচন কমিশনকে জানিয়েও এর কোনো সুরাহা মেলেনি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আজ যিনি বা যাঁদের সাধারণ মানুষের রক্ষক হওয়ার কথা, তারাই যখন ভক্ষকের ভূমিকা নেয়, তখন তা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।’

হুমায়ুন লিখেছেন,’​বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, আমি বা আমাদের দলীয় প্রার্থী যেখানেই প্রচারে যাচ্ছি, ঠিক তার পরেই পুলিশ রাতের অন্ধকারে আমাদের সেই সমস্ত কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে বা তুলে এনে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। আমার কোনো কর্মীর গায়ে সামান্য আঁচ লাগুক, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই আজ আমি একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি—আমার কর্মীদের ওপর এই পুলিশি অত্যাচার বন্ধ করার স্বার্থে আজ থেকে আমি সরাসরি মাঠে গিয়ে কর্মীদের নিয়ে আর কোনো প্রচার করব না। তবে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট ও প্রচার পুরোপুরি চালু থাকবে।’ 

তিনি রেজিনগরের বাসিন্দাদের উদ্দেশ্যে লিখেছেন, ‘রেজিনগর বিধানসভার আপামর জনসাধারণের প্রতি আমার বিনীত অনুরোধ:আমার এই প্রচার বন্ধ রাখার অর্থ এই নয় যে আমরা দমে গেছি। পুলিশ প্রশাসনের এই স্বৈরাচারী অত্যাচার এবং পর্দার আড়ালের চক্রান্তকারী বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়ার একটাই পথ খোলা আছে। আগামী তারিখ ৬-এর উপনির্বাচনে আমাদের দলের প্রার্থী গোলাম নবি আজাদ (রবিন)-কে আপনাদের পরিচিত ‘টেবিল’ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এর মাধ্যমেই প্রমাণ করে দিন যে, অতীতে আপনারা যেমন আমাদের সঙ্গে ছিলেন, আজও ঠিক তেমনই শক্তভাবে পাশে আছেন।​আপনাদের সকলের বিচারবুদ্ধি ও সততার ওপর আমার পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে। রেজিনগরের মাটি ও মানুষের অধিকার রক্ষার এই লড়াই আমরা একসঙ্গে জয় করবই।’।

Tags: AJUPHumayun Kabir​MurshidabadMurshidabad PoliticsRejinagar By Election
Previous Post

ভাতারের বামশোর গ্রামে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের আহত ৫, সিপিএমের নেতার বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ 

Next Post

ঢাকায় ৬০ বছর বয়সী জামাত ইসলামির নেতার ১৯ বছর বয়সী তৃতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু 

Next Post
ঢাকায় ৬০ বছর বয়সী জামাত ইসলামির নেতার ১৯ বছর বয়সী তৃতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু 

ঢাকায় ৬০ বছর বয়সী জামাত ইসলামির নেতার ১৯ বছর বয়সী তৃতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু 

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.