এইদিন ওয়েবডেস্ক,ভাতার,২০ সেপ্টেম্বর : বিজেপির এক মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগে দলেরই ২ কর্মীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতরা হল সোমনাথ দাস এবং আব্দুল জাফর সেখ ওরফে সেখ কালো। তাঁদের দুজনেরই বাড়ি ভাতার থানার এরুয়ার গ্রামে। শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করার পর আজ রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। যদিও ধৃতদের দাবি তাঁরা নির্দোষ।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে । এরুয়ার গ্রামে দলেরই দুপক্ষের মধ্যে ঝমেলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপির ভাতার দুনম্বর মণ্ডল সভাপতি অরিন্দম ঘোষ। তখন একপক্ষের কিছু উত্তেজিত লোকজনের হাতে ব্যাপক মার খান তিনি৷ পাশাপাশি আরও দু চারজন দলীয় কর্মীকেও তখন মারধর করা হয় বলে অভিযোগ । এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে ।।

