এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৭ সেপ্টেম্বর : ‘অপারেশন সোহান”(Operation Sohan)- এর আওতায় জম্মু-কাশ্মীরের উধমপুরে ২ পাকিস্তানি জইশ-ই- মহম্মদ(জেএম) সন্ত্রাসীকে নিকেশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী । এছাড়া জীবিত পাকড়াও করা হয়েছে ওভার-গ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ) । ও কাশ্মীর পুলিশ তাদের সাদ্দাম ও মুস্তাফা হিসেবে শনাক্ত করেছে।
সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এই ‘অপারেশন সোহান” পরিচালনা করে । মাজালতার ব্রাত্তাল সোহান- খুবানার( Brattal Sohan–Khubban) ঘন জঙ্গলে অভিযানটি পরিচালিত হয় । প্রচণ্ড বৃষ্টিপাত, দুর্গম ভূখণ্ড এবং কম দৃশ্যমানতা সত্ত্বেও অভিযান অব্যাহত ছিল।
পুলিশ জানিয়েছে, একটি একে অ্যাসল্ট রাইফেল, একটি এম৪ কারবাইন এবং একটি গ্লক পিস্তলসহ একাধিক ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের মতে, সন্ত্রাসীদের কাছ থেকে চারটি গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওভার-গ্রাউন্ড ওয়ার্কার (ওজিডব্লিউ) সন্দেহে এক স্থানীয় যুবককে আটক করা হয়েছে। অবশিষ্ট যেকোনো হুমকি শনাক্ত ও নির্মূল করার জন্য তল্লাশি ও নজরদারি অভিযান অব্যাহত রয়েছে।
অভিযান ও উদ্ধারকৃত সামগ্রীর বিবরণ প্রকাশ করার সময় জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে: “তোমরা পালাতে পারো, কিন্তু লুকাতে পারবে না!”

