• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইসকনের সহযোগী সংস্থার উপরেই থাকছে মিড-ডে মিল সরকারের দায়িত্ব, বাড়ছে পরিধি : জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
September 17, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ইসকনের সহযোগী সংস্থার উপরেই থাকছে মিড-ডে মিল সরকারের দায়িত্ব, বাড়ছে পরিধি : জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ সেপ্টেম্বর : ইসকনের সহযোগী সংস্থা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-এর উপরেই থাকছে স্কুলের মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব । শুধু তাইই নয়,পয়লা অক্টোবর থেকে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে ‘উন্নত মানের সুষম ও পুষ্টিকর আহার’-এর আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । 

এই বিষয়ে আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে প্রত্যেক পড়ুয়ার জন্য পরিচ্ছন্ন পরিবেশে উন্নত মানের সুষম ও পুষ্টিকর আহার সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে পুষ্টির ঘাটতি দূর করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

মিড-ডে মিল (পিএম পোষণ) পরিষেবাকে আরও ফলপ্রসূ ও স্বাস্থ্যসম্মত করতে ইসকন (ISKCON)-এর সহযোগী সংস্থা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-এর সঙ্গে রাজ্য সরকারের যৌথ উদ্যোগ সফলভাবে এগিয়ে চলেছে।

প্রকল্পের প্রথম ধাপে পয়লা আগস্ট থেকে রাজ্যের প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রীদের কেন্দ্রীভূত আধুনিক রন্ধনশালার (Centralized Kitchen) মাধ্যমে রান্না করা পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। 

স্বয়ংক্রিয় ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত করা, নির্ধারিত ক্যালোরি ও প্রোটিনের মান বজায় রাখা এবং সময়মতো খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংস্থাটি দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়।

প্রাথমিক সাফল্যের ভিত্তিতে রাজ্য সরকার এই পরিষেবার পরিধি বাড়িয়ে আরও ১৫ হাজার ছাত্রছাত্রীদের এর আওতায় নিয়ে আসে। এর ফলে বর্তমানে মোট ৪৫ হাজার পড়ুয়া উন্নত মানের মিড-ডে মিলের সুবিধা পাচ্ছে।

আগামী পয়লা অক্টোবর তারিখ থেকে ১ লক্ষ ছাত্রছাত্রীদের এই পরিষেবার সঙ্গে সংযুক্ত করা হবে এবং চূড়ান্ত পর্যায়ে ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের সমস্ত পড়ুয়ার কাছে এই সুষম আহার পৌঁছে দেওয়ার সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিদ্যালয় স্তরে ক্ষুধা ও অপুষ্টি দূর করে প্রতিটি শিশুর সুস্থ শরীর, প্রখর মেধা ও উজ্জ্বল ভবিষ্যতের মজবুত ভিত গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা সচেষ্ট।

আমি ইসকন (ISKCON)-এর সহযোগী সংস্থা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-এর কর্তাদের ধন্যবাদ জানাই যে ওনারা সর্বোচ্চ মান বজায় রেখে এই পরিষেবা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রদান করছেন।।

Previous Post

চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার সাগরদিঘীর পঞ্চায়েত প্রধানের স্বামী 

Next Post

তেলের দাম বাড়ায় যানবাহন ক্রয় ও বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে পাকিস্তান, রাত্রি ৯ টার পর বাজার ও দোকানপাট বন্ধের নির্দেশ ;  ব্যাপক হারে বেড়ে গেছে গাধার ব্যবহার 

Next Post
তেলের দাম বাড়ায় যানবাহন ক্রয় ও বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে পাকিস্তান, রাত্রি ৯ টার পর বাজার ও দোকানপাট বন্ধের নির্দেশ ;  ব্যাপক হারে বেড়ে গেছে গাধার ব্যবহার 

তেলের দাম বাড়ায় যানবাহন ক্রয় ও বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে পাকিস্তান, রাত্রি ৯ টার পর বাজার ও দোকানপাট বন্ধের নির্দেশ ;  ব্যাপক হারে বেড়ে গেছে গাধার ব্যবহার 

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট থেকে ওস্তাদ আমজাদ আলী খানের বাদ্যযন্ত্র উধাও ; আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে 
  • বামপন্থী নেত্রী নেহা বোরা মহিলা বা পুরুষ নন, তিনি “নন-বাইনারি” 
  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.