এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১৭ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের বিজনোর থেকে একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । লাভ জিহাদকে ইন্ধন জোগানো এক শিক্ষককে গুলি করে মেরে ফেলেছে স্থানীয় এক হিন্দু যুবক । মৃত শিক্ষকের নাম নওশাদ আহমেদ । তিনি বিজনোরের নাজিবাবাদ থানার অন্তর্গত সৌপুরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন । তাকে হত্যা করা যুবক রাঠি(৩০) চৌধুরী পেশায় কৃষক । ঘটনার পর তিনি পালিয়ে না গিয়ে অস্ত্রসহ থানায় আত্মসমর্পণ করেন এবং নওশাদ আহমেদের দ্বারা লাভ জিহাদে ইন্ধন জোগানোর কারনেই এই কাজ করেছেন বলে স্বীকার করেন ।
সাংবাদিক অনসুল সাক্সেনা জানিয়েছেন,গৌরব জানতে পারেন যে তালিব নামের এক ব্যক্তি স্থানীয় একটি দলিত পরিবারের এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত। তিনি প্রথমে তাদের পরিবারকে বিষয়টি জানায়। এরপর উভয় পরিবারই ওই পুরুষ ও মহিলাকে তাদের সম্পর্ক চালিয়ে না যাওয়ার জন্য সতর্ক করে দেয়। কিন্তু তালিবকে ওই হিন্দু মহিলার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য নওশাদ আহমেদ ইন্ধন জোগাচ্ছিল বলে অভিযোগ ।
জানা গেছে,স্কুলের কাছে বাজারে নওশাদের সাথে গৌরবের মুখোমুখি হলে দু’জনের মধ্যে তুমুল বচসা হয় । সেই সময় গৌরবকে চড় মারে নওশাদ । এতে ক্ষিপ্ত হয়ে গৌরব তাকে লক্ষ করে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে দেয় । আর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় নওশাদ ৷গৌরব জানায় যে, স্কুল শিক্ষক নওশাদ তালিবকে সম্পর্কটি চালিয়ে যেতে উৎসাহিত করছিল এবং লাভ জিহাদকে উস্কে দিচ্ছিল, তাই সে তাকে গুলি করে হত্যা করে এবং এরপর পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে । সংবেদনশীল প্রকৃতি এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে । যদিও সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছেন, ঘটনাটি সম্পত্তি নিয়ে বিবাদের কারনে ঘটেছে । বিজনোর পুলিশ জানিয়েছে, নাজিবাবাদ থানার পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলছে।।

