এইদিন বিনোদন ডেস্ক,১৭ সেপ্টেম্বর : বলিউড তারকা রণবীর কাপুর গণপতি বাপ্পার প্রসাদ নিতে অস্বীকার করেছেন ! এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা যায় যে, মুম্বাইয়ের কোনো একটি প্যান্ডেলে দেব বিগ্রহকে প্রনাম নিবেদন করতে গেছেন অভিনেতা ৷ প্রনাম করে চলে আসার মুহুর্তে পুরোহিত তার দিকে এক প্যাকেট পূজার লাড্ডু বাড়িয়ে দেন । কিন্তু রণবীর কাপুর প্রসাদি লাড্ডুর প্যাকেট গ্রহন করে “আমি ডায়েটে আছি” বলে পাপারাজ্জিদের দিয়ে দেন । এখন প্রশ্ন তোলা হচ্ছে যে,ডায়েটের জন্য প্রসাদও প্রত্যাখ্যান?
এনিয়ে রণবীর কাপুর তীব্র ট্রোল হচ্ছেন৷ একজন এক্স ব্যবহারকারী (https://x.com /chalkalaana/status/2100455134275006493) লিখেছেন, “রণবীর কাপুর শ্রী রামের ভূমিকায় অভিনয় করছেন, অথচ তিনি কী অসম্মানজনকভাবে গণপতিজীর প্রসাদ প্রত্যাখ্যান করলেন, অথচ তিনিই সেই ব্যক্তি যিনি একসময় নিজেকে ‘মাংসপ্রেমী’ বলেছিলেন। এই বলিউড তারকাদের কাছে আমাদের ধর্ম কেবলই একটি ব্যবসা; এদের বয়কট করা শুরু করুন।” আর একজন লিখেছেন,”বিশ্বাস করতে পারেন, ইনিই সেই ব্যক্তি যিনি রামায়ণে প্রভু শ্রী রামের চরিত্রে অভিনয় করেছিলেন, অথচ প্রসাদটুকুও গ্রহণ করতে পারলেন না ।”
যদিও বলিউড টকিসের(https://x.com/bolly_ talkies/status/2100269637850333290) দাবি, ‘ইনস্টাগ্রামে রণবীর কাপুরের যে ভিডিওটি ঘুরছে, যেখানে তাঁকে ডায়েট করার সময় প্রসাদ নিতে ‘না’ বলতে দেখা যাচ্ছে, সেটি পুরনো এবং ২০২৩ সালের, “অ্যানিমেল” মুক্তির আগের। সেই সময়ে তিনি ইতিমধ্যেই “রামায়ণ”-এ ভগবান রামের ভূমিকার জন্য নিজের শারীরিক গঠন পরিবর্তনের প্রক্রিয়ায় ছিলেন।’।

