• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নিখোঁজ হওয়ার দু’দিন পর মহানন্দা নদী থেকে উদ্ধার হল দুই স্কুল ছাত্রের নিথর দেহ 

Eidin by Eidin
September 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নিখোঁজ হওয়ার দু’দিন পর মহানন্দা নদী থেকে উদ্ধার হল দুই স্কুল ছাত্রের নিথর দেহ 
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৫ সেপ্টেম্বর : ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে রবিবার স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল দশম শ্রেণির দুই স্কুলছাত্র । অবশেষে দীর্ঘ প্রায় ৪৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলের অদূরেই দুই কিশোরের নিথর দেহ উদ্ধার করল পুলিশ ৷ জানা গেছে,মৃত দুই পড়ুয়ার নাম প্রজ্ঞাজ্যোতি দাস এবং মহম্মদ সাফায়েল হোসেন নৌসাদ। প্রজ্ঞাজ্যোতির বাড়ি মালদায় । দ্বিতীয়জন বাংলাদেশের নাগরিক । ফুলবাড়ির বেসরকারি ইংরেজিমাধ্যম আবাসিক স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল তারা । এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা । 

জানা যায়,রবিবার দুপুরের দিকে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে স্নান করতে গিয়েছিল প্রজ্ঞাজ্যোতি ও মহম্মদ সাফায়েলসহ ৩ পড়ুয়া ৷ সেই সময় নদীর স্রোত কম ছিল । কিন্তু তারা স্নান করার সময় হঠাৎই ব্যারেজের গেট খুলে দেওয়া হলে জলের স্রোত আচমকাই প্রচন্ড বেড়ে যায় । প্রবল জলের তোড়ে ভেসে যায় তারা । স্থানীয় বাসিন্দারা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও তলিয়ে যায় বাকি দু’জন।

ঘটনার পরপরই পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্স এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে । অবশেষে আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে মহানন্দা নদীতে দুই কিশোরের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।। 

Previous Post

রাজস্থানের স্থানীয় নির্বাচনে মুসলিম অধ্যুষিত একটি ওয়ার্ডে মাত্র ১ টি ভোট পেয়েছে বিজেপি

Next Post

পরকীয়া প্রেমিক আমিদুল হকের হামলার ৪ দিন পর মারা গেলেন কোচবিহারের রাজবংশী ঝিলিক বর্মন ; আগেই মারা গেছে প্রেমিক 

Next Post
পরকীয়া প্রেমিক আমিদুল হকের হামলার ৪ দিন পর মারা গেলেন কোচবিহারের রাজবংশী ঝিলিক বর্মন ; আগেই মারা গেছে প্রেমিক 

পরকীয়া প্রেমিক আমিদুল হকের হামলার ৪ দিন পর মারা গেলেন কোচবিহারের রাজবংশী ঝিলিক বর্মন ; আগেই মারা গেছে প্রেমিক 

No Result
View All Result

Recent Posts

  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.