এইদিন ওয়েবডেস্ক,রাওয়ালপিন্ডি,১৫ সেপ্টেম্বর : কুপ্রস্তাব প্রত্যাখান করায় পাকিস্তানে এক খ্রিস্টান মহিলার বাড়িতে ঢুকে তাকে গুলি করে খুন করেছে প্রতিবেশী ব্যক্তি । ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডিতে । নিহত ২১ বছর বয়সী সাবা মেহবুব দুই সন্তানের জননী ৷ তবে, সবচেয়ে পরিতাপের বিষয় হল যে ঘাতক আদনান বাটকে জামিনে মুক্তি দিয়েছে আদালত ।
মৃতের পরিবার জানায়,আদনান বাট নামের ওই মুসলিম প্রতিবেশী সাবা মেহবুবকে কয়েক মাস ধরে হয়রানি করছিল।বাজারে আদনান তার পথ আটকে কুপ্রস্তাব দিত । কিন্তু তিনি কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেন । একদিন বিরক্ত হয়ে সাবা মেহবুব তাকে চড় মারেন । পরিবার জানায়,গত ৩ সেপ্টেম্বর রাতে আদনান একটি পিস্তল নিয়ে সাবা মেহবুবের বাড়িতে ঢুকে তার বিরুদ্ধে অসম্মান করার অভিযোগ তোলে এবং তার ১৬ বছর বয়সী সৎ ভাইয়ের সামনেই তার কপালে গুলি করে । এরপর আদনান সৎ ভাইযকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং প্রায় ২১ ঘণ্টা আটকে রাখা হয় । পুলিশকে সত্য বললে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
একটি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু অভিযুক্ত ইতোমধ্যে আগাম জামিন পেয়ে গেছে এবং সাবার পরিবার বলছে, পুলিশ তার কিশোর সৎভাইকে বয়ান বদল করার জন্য চাপ দিচ্ছে । সাবা মেহবুবের দুই ছোট্ট মেয়ে এখন তাদের মাকে হারিয়েছে অসহায় হয়ে পড়েছে ।।

