এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১৩ সেপ্টেম্বর : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকুলতলা থানার নিমপীঠ তুলসীঘাটার এক প্রতিবন্ধী হিন্দু মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠল পার্শ্ববর্তী মোল্লাপাড়ার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে । আইনজীবী রিঙ্কি বিনয় সিং চ্যাটার্জি জানিয়েছেন, অভিযুক্তের নাম ইউসুফ আলী মোল্লা৷ সে জোর করে বাড়িতে ঢুকে নির্যাতিতার অসুস্থ শাশুড়ির সামনেই ধর্ষণ করে বলে অভিযোগ তাঁর । শনিবার(১২ সেপ্টেম্বর) এনিয়ে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার শ্বশুর৷ যার এফ আই আর নম্বর ৫১৬ ।
আইনজীবী রিঙ্কি বিনয় সিং চ্যাটার্জি অভিযোগপত্রটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । অভিযোগকারী জানিয়েছেন,তার পুত্রবধূ মানসিক ভারসাম্যহীন। অভিযোগপত্র অনুযায়ী, ঘটনাটি ঘটে শনিবার দুপুর প্রায় ১ টা নাগাদ । তার পুত্রবধূ রান্না করছিলেন । তিনি ও তার ছেলে কাজে গিয়েছিলেন। সেই সময় তুলসীঘাটার পিয়াদাপাড়ার বাসিন্দা মনোহর মোল্লার ছেলে ইউসুফ আলী মোল্লা বাড়িতে ঢুকে তার অসুস্থ শয্যাশায়ী স্ত্রীর সামনেই পুত্রবধূকে ধর্ষণ করে । শুধু তাইই নয়,যাবার সময় ইউসুফ আলী মোল্লা তার পুত্রবধূকে হুমকি দিয়ে যায়, ঘটনার কথা কাউকে বললে গোটা পরিবারকে মেরে ফেলবে । এছাড়া, সে সন্ধ্যার পরে ফের এসে ধর্ষণ করে যাবে বলেও জানিয়ে যায় ।
আইনজীবী রিঙ্কি বিনয় সিং চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’আমাদের কাছে রোজ এরকম হাজার হাজার ঘটনার খবর আসছে I তিনি আরও লিখেছেন,আমরা সত্যি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে বাস করছি তো ? এজন্যই আমি বলি হিন্দুদের মৌলিবাদী তালিবান হতে হবে । হিন্দুদের ও উগ্র হতে হবে ।আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে হিন্দুদের নিজের হাতে অ*স্ত্র তুলতেই হবে । কোনো রাজনৈতিক দল কোনো পার্টি হিন্দুদের নিরাপত্তা বেশিদিন দিতে পারবে না । হিন্দুদের নিজেদের রক্ষা করতে গেলে পশু হতেই হবে । এই জিহাদীদের একটাই সাজা ইজরায়েলের পথ অনুসরন করে করতে হবে ।’ তবে তিনি একজন আইনজীবী হয়েও নির্যাতিতার পরিচয় কিভাবে প্রকাশ্যে আননেল এনিয়ে প্রশ্ন উঠছে ।।

