এইদিন স্পোর্টস নিউজ,১৩ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলা স্কুল নারী ক্যারাটে সিলেকশন ট্রায়াল ২০২৬ জেলা অনুষ্ঠিত হল শহরের অরবিন্দ স্টেডিয়ামে । গতকাল রবিবার এই প্রতিযোগিতাটি হয় মূলত অনূর্ধ্ব-১৪, ১৭ ও ১৯ বিভাগের মেয়েদের নিয়ে । পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সহযোগিতা করে ক্যারাটে-ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অনুমোদিত জেলা সংস্থা ‘বর্ধমান ক্যারাটে-ডু অ্যাসোসিয়েশন’ ।
জেলার চারটি মহকুমা—বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিণ, কালনা ও কাটোয়া—এর বিভিন্ন স্কুল থেকে মোট ১২১ জন প্রতিযোগী এই ৩টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের প্রখ্যাত বিচারক রেনসি দেবাশিস কুমার মন্ডল । তাঁর সঙ্গে আরও ৯ জন বিচারক পুরো বিচারপর্বটি পরিচালনা করেন।
পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ্ত কুমার ঘোষ জানান, প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারী প্রতিযোগীরা আসন্ন ৭০তম রাজ্য স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। তিনি আরও জানান, সামগ্রিকভাবে এবারের জেলা স্কুল ক্যারাটে প্রতিযোগিতা অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে, যা আয়োজক থেকে শুরু করে প্রতিযোগীদের অবিভাবকরা প্রত্যেকেই খুশি ।।

