• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বরিশালে বরিষ্ঠ হিন্দু সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত দেহ উদ্ধার

Eidin by Eidin
September 11, 2026
in আন্তর্জাতিক
বরিশালে বরিষ্ঠ হিন্দু সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত দেহ উদ্ধার
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ সেপ্টেম্বর : বাংলাদেশের বরিশালের বরিষ্ঠ হিন্দু সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি বরিশাল প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

দৈনিক সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী বলেন,’পুলক চ্যাটার্জি তার স্ত্রীর ফোন ধরছিলেন না। বিষয়টি পুলকের স্ত্রী আমাকে জানান। এরপর সন্ধ্যায় আমি সমকাল অফিসে আসি। তখন অফিসের ঢোকার দরজা ভেতর থেকে আটকানো দেখতে পাই। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার লাশ উদ্ধার করে।’ 

পুলক চ্যাটার্জি সবশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে তার চাকরি চলে যায়। বরিষ্ঠ সংবাদকর্মী ও প্রাক্তন ব্যুরো প্রধান হিসেবে মাঝেমধ্যেই তিনি সমকাল অফিসে যেতেন বলে পুলকের সহকর্মীরা জানিয়েছেন। সুমন চৌধুরী বলেন,’পুলকের অনুরোধের পরিপ্রেক্ষিতে অফিসের একটি চাবি তাকে দেওয়া হয়েছিল। শুক্রবার দিনের কোনো একসময় সমকাল অফিসে ঢুকেছেন বলে মনে হচ্ছে। ঘটনার সময় দৈনিক সমকালের পিয়ন দীপক ছুটিতে ছিলেন। তাই পুরো অফিসে পুলক চ্যাটার্জি ছাড়া আর কেউ ছিলেন না।’ 

পুলকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।’।

Tags: Bangladesh
Previous Post

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ২ হিন্দু কিশোরী বোনকে অপহরণের পর জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করে মুসলিম পুরুষদের বিয়ে করতে বাধ্য করা হল 

Next Post

“ই….ম শান্তির ধর্ম ? আয়নার সামনে গিয়ে দাঁড়ান” : কেন এই প্রশ্ন তুললেন বাংলাদেশি মানবতাবাদীরা ?  

Next Post
“ই….ম শান্তির ধর্ম ? আয়নার সামনে গিয়ে দাঁড়ান” : কেন এই প্রশ্ন তুললেন বাংলাদেশি মানবতাবাদীরা ?  

"ই....ম শান্তির ধর্ম ? আয়নার সামনে গিয়ে দাঁড়ান" : কেন এই প্রশ্ন তুললেন বাংলাদেশি মানবতাবাদীরা ?  

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের গাজীপুরের খালে ট্রলি ব্যাগ থেকে মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার 
  • বিপাকে অভিষেক ব্যানার্জি ! সব  অপরাধ কবুল করেছেন তার আপ্ত সহায়ক সুমিত রায় : দাবি সিআইডির
  • মডেল ও অভিনেত্রী জর্জিয়া আন্দ্রেয়ানির ‘টপলেস’ ছবি ভাইরাল 
  • ভাড়াটিয়াকে ‘গোমাংস’ রান্না করতে নিষেধ করায় এক ভারতীয় নারীকে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ 
  • ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দেশ যেখানে কোনো সরকারিভাবে স্বীকৃত মসজিদ বা ইসলামি কেন্দ্র নেই 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.