এইদিন ওয়েবডেস্ক,তেলেঙ্গানা,১১ সেপ্টেম্বর : ভারতীয় সেনার সঙ্গে মুসলিমদের বিরোধ বাধিয়ে দিল তেলেঙ্গানার কংগ্রেস সরকার ! হ্যাঁ…তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে সেনাবাহিনীর জমিতে কবরস্থান করার অনুমতি দিয়ে এমনই পরিস্থিতির সৃষ্টি করেছে কংগ্রেস সরকার । হায়দ্রাবাদের জুবিলি হিলসের শেখপেটে ২৫০০ বর্গগজের একটি জমি তেলেঙ্গানা সরকার ২০২২৫ সালে মুসলিমদের কবরস্থান হিসেবে ব্যবহারের জন্য বরাদ্দ করেছিল। কিন্তু সেনাবাহিনীর দাবি, জমিটি প্রতিরক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন।
জানা গেছে, এক মৃত মুসলিম ব্যক্তিকে ওই স্থানে কবর দিতে বিশাল জনতা উপস্থিত হলে বিশাল সশস্ত্র সেনা জওয়ান রুখে দাঁড়ায় । সেনাবাহিনী এই বলে আপত্তি জানায় যে, জমিটি প্রতিরক্ষা বিভাগের অধীনে পড়ে। ওয়াকফ বোর্ড এর সঙ্গে দ্বিমত পোষণ করে জানায় যে, এটি একটি বিজ্ঞাপিত ওয়াকফ সম্পত্তি । দু’পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেলে পরিস্থিতি ব্যাপক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ।
উল্লেখ্য, তেলেঙ্গানা ওয়াকফ বোর্ড ৪ অক্টোবর ২০২৫-এ একটি আদেশ জারি করে শেখপেটের মসজিদ-ই-ঘাইরাবাদের নিকটবর্তী ২৫০০ বর্গগজ আয়তনের একটি জমি কবরস্থান হিসেবে বরাদ্দ করে; বোর্ড এটিকে গেজেটভুক্ত ওয়াকফ সম্পত্তি (মসজিদের সাথে সংশ্লিষ্ট প্রায় ১ একর ৫ গুন্টা জমির অংশ) হিসেবে দাবি করে। জুবিলি হিলস উপনির্বাচনের আগে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে কবরস্থানের জন্য জমির যে দাবি জানানো হয়েছিল, তার প্রেক্ষিতে রাজ্যের কংগ্রেস সরকার এই পদক্ষেপকে সমর্থন ও ঘোষণা করে। ওয়াকফ বোর্ডের দাবি অনুযায়ী জমিটি ওয়াকফ আইনের অধীনে বিজ্ঞাপিত; অন্যদিকে সেনাবাহিনী এর মালিকানা নিয়ে আপত্তি জানিয়ে আসছে এবং জমিটির ওপর প্রতিরক্ষা বিভাগের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করছে। ফলে জমিটির মালিকানা নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে।।

