• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছুটি নিয়ে উধাও হয়ে গেলেন চট্টগ্রাম কলেজের শিক্ষক অসীম ঘোষ ও ছাত্রী মেহেরুন নাহার মৌ 

Eidin by Eidin
September 11, 2026
in আন্তর্জাতিক
ছুটি নিয়ে উধাও হয়ে গেলেন চট্টগ্রাম কলেজের শিক্ষক অসীম ঘোষ ও ছাত্রী মেহেরুন নাহার মৌ 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রাজশাহী,১১ সেপ্টেম্বর : একসঙ্গে ছুটি নিয়ে উধাও হয়ে গেছেন বাংলাদেশের রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) এক ছাত্রী ও এক শিক্ষক। মেহেরুন নাহার মৌ নামে ওই ছাত্রী বাড়ি যাওয়ার কথা বলে হোস্টেল থেকে ছুটি নিয়েছিলেন । একই সাথে ‘নিখোঁজ’ আছেন একই কলেজের শিক্ষক অসীম কুমার ঘোষও ।গত ৯ সেপ্টেম্বর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। উভয়ের মোবাইল ফোনের লোকেশন একই জায়গায় মিলেছে এবং তারা বর্তমানে বরিশাল সদরের একটি এলাকায় অবস্থান করছেন বলে দাবি করেছে বাংলাদেশের পোর্টাল ডিআরবি নিউজের দাবি । 

প্রতিবেদন অনুযায়ী,মেহেরুন নাহার মৌ ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। একই সঙ্গে তিনি শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী। অপরদিকে অভিযুক্ত অসীম কুমার ঘোষ একই বিভাগের শিক্ষক। তিনি মৌয়ের মাধ্যমে ছাত্রদলের কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করতেন বলে দাবি ওই সংবাদমাধ্যমের । 

আইএইচটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর হোস্টেল ছাড়ার জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন করেন মৌ। আবেদনে কলেজ বন্ধ থাকায় বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সময়ে শিক্ষক অসীম কুমার ঘোষও দুই দিনের ছুটি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। তবে মৌয়ের বাবা মোসলেম উদ্দিনের দাবি, বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নিলেও মৌ সেখানে যায়নি। তিনি গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে বাড়িতে আসেনি। সে বাড়িতে এলে আমাকে জানিয়ে আসত।

আইএইচটির একটি সূত্রের দাবি, ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অসীম কুমার ঘোষ ও মেহেরুন নাহার মৌয়ের মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় পাশাপাশি অবস্থান দেখা গেছে।

মৌয়ের ঘনিষ্ঠ এক সহপাঠী জানিয়েছেন, অসীম কুমারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। উভয়ে প্রায় প্রতিদিনই দীর্ঘ সময় ফোনালাপ করতেন। আইএইচটির শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের আগে কেনাকাটার জন্য অসীম মৌকে টাকাও দিয়েছিলেন।

শিক্ষক ও ছাত্রী দুজনের মোবাইল ফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যমটি । প্রতিবেদনে বলা হয়েছে, মহিলা হোস্টেলের সুপার আফিফা আফরোজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।জানতে চাইলে রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হোস্টেল বন্ধ থাকায় ওই শিক্ষার্থী বাড়ি যাচ্ছে বলে জানিয়েছে। তার বাড়ি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। আর ওই শিক্ষক দুই দিনের ছুটি নিয়েছেন। গতকাল পর্যন্ত ওনার ছুটি ছিল। আর আজ বন্ধের দিন। ছুটিতে কে কোথায় গেছে এ নিয়ে আমরা কিছু করতে পারি না ।। 

Tags: BangladeshChittagong
Previous Post

শিলিগুড়িতে নিষিদ্ধ ট্যাবলেটসহ ধরা পড়ল ২ মহিলা ও ২ পুরুষ মাদক পাচারকারী 

Next Post

লন্ডনে দেখা করলেন বিরাট কোহলি ও মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী  একনাথ শিন্ডে ; কি নিয়ে আলোচনা হল জানেন ?

Next Post
লন্ডনে দেখা করলেন বিরাট কোহলি ও মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী  একনাথ শিন্ডে ; কি নিয়ে আলোচনা হল জানেন ?

লন্ডনে দেখা করলেন বিরাট কোহলি ও মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী  একনাথ শিন্ডে ; কি নিয়ে আলোচনা হল জানেন ?

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের গাজীপুরের খালে ট্রলি ব্যাগ থেকে মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার 
  • বিপাকে অভিষেক ব্যানার্জি ! সব  অপরাধ কবুল করেছেন তার আপ্ত সহায়ক সুমিত রায় : দাবি সিআইডির
  • মডেল ও অভিনেত্রী জর্জিয়া আন্দ্রেয়ানির ‘টপলেস’ ছবি ভাইরাল 
  • ভাড়াটিয়াকে ‘গোমাংস’ রান্না করতে নিষেধ করায় এক ভারতীয় নারীকে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ 
  • ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দেশ যেখানে কোনো সরকারিভাবে স্বীকৃত মসজিদ বা ইসলামি কেন্দ্র নেই 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.