• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ! ‘পথের কাঁটা’ স্ত্রীকে গলা কেটে খুন ; গ্রেপ্তার ঘাতক স্বামী ও তার বউদি 

Eidin by Eidin
August 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ! ‘পথের কাঁটা’ স্ত্রীকে গলা কেটে খুন ; গ্রেপ্তার ঘাতক স্বামী ও তার বউদি 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ আগস্ট : নিজের বউদির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল স্বামী । আর এনিয়ে প্রতিবাদ করার অপরাধে নৃশংসভাবে খুন হতে হল স্ত্রীকে । ঘটনাটি মালদা জেলার ইংরেজবাজার থানার সাতটারি এলাকার৷ পুলিশ জানিয়েছে, মৃতার নাম শিলা বিবি(২৫) । স্ত্রীকে গলা কেটে খুন করে দেহ খাটের নিচে লুকিয়ে রেখেছিল স্বামী মোজাম্মিল । পুলিশ ঘাতক স্বামী ও তার পরকীয়ার সঙ্গিনী বউদিকে গ্রেপ্তার করেছে । 

জানা গেছে,মৃতা শিলা বিবির বাপের বাড়ি মানিকচকের এনায়েপুরে । বছর আটেক আগে সাতটারির বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক মোজাম্মিলের সঙ্গে তার দেখাশোনা করে বিয়ে হয় । তাদের ৫ ও ৩ বছরের দুই শিশুসন্তান রয়েছে৷

জানা গেছে,বেশ কিছুদিন ধরে নিজের বউদির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে মোজাম্মিল । বিষয়টি জানতে পেরে যান শিলা বিবি । এনিয়ে তাদের মধ্যে প্রায়ই অশান্তি হত । বৃহস্পতিবার রাতেও দম্পতির মধ্যে এনিয়ে তুমুল বাকবিতণ্ডা হয়৷ তারপর থেকে শিলা বিবির আর কোনো সাড়াশব্দ পাননি প্রতিবেশীরা ৷

মৃতার এক মাসির কথায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০ টা নাগাদ মোজাম্মিল ফোন করে জানায় যে শিলা বিবিকে পাওয়া যাচ্ছে না৷ এরপর তারা আজ সকালে তারা সাতটারি গ্রামে এসে দেখেন বাড়িতে তালা ঝোলানো৷ তারা আশপাশের লোকজন জড়ো করে তালা ভেঙে বাড়িতে ঢোকেন । তখন শোবার ঘরে খাটের নিচে শিলার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন । তার অভিযোগ,মোজাম্মিলই তার স্ত্রীকে গলাকেটে খুন করেছে৷ 

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ । গ্রেপ্তার করা হয় ঘাতক স্বামী ও তার বউদিকে ।। 

Tags: Westbengal
Previous Post

ইংরেজবাজারে নিজের বাড়ি থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার 

Next Post

সবচেয়ে বড় ‘গদ্দার’ পিসি ও  ভাইপো ; ‘স্বঘোষিত যুবরাজ’ অভিষেক ব্যানার্জি হল ‘চ্যাটার্ড মাফিয়া’ : বললেন ঋজু দত্ত 

Next Post
সবচেয়ে বড় ‘গদ্দার’ পিসি ও  ভাইপো ; ‘স্বঘোষিত যুবরাজ’ অভিষেক ব্যানার্জি হল ‘চ্যাটার্ড মাফিয়া’ : বললেন ঋজু দত্ত 

সবচেয়ে বড় 'গদ্দার' পিসি ও  ভাইপো ; 'স্বঘোষিত যুবরাজ' অভিষেক ব্যানার্জি হল 'চ্যাটার্ড মাফিয়া' : বললেন ঋজু দত্ত 

No Result
View All Result

Recent Posts

  • সবচেয়ে বড় ‘গদ্দার’ পিসি ও  ভাইপো ; ‘স্বঘোষিত যুবরাজ’ অভিষেক ব্যানার্জি হল ‘চ্যাটার্ড মাফিয়া’ : বললেন ঋজু দত্ত 
  • বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ! ‘পথের কাঁটা’ স্ত্রীকে গলা কেটে খুন ; গ্রেপ্তার ঘাতক স্বামী ও তার বউদি 
  • ইংরেজবাজারে নিজের বাড়ি থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার 
  • গোপনে গোমাংস বিক্রির অভিযোগে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের যুবক
  • মেসিকে কেরালায় আনার নামে প্রতারণার ঘটনায় মামলা দায়ের  করেছে ইডি ; বিদেশে অর্থ পাচারের অভিযোগ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.