• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাত্র ৯ জন সদস্য নিয়ে ৩২ আসন বিশিষ্ট মালদার মানিকচক পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহকারি সভাপতি হল বিজেপির 

Eidin by Eidin
August 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মাত্র ৯ জন সদস্য নিয়ে ৩২ আসন বিশিষ্ট মালদার মানিকচক পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহকারি সভাপতি হল বিজেপির 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ আগস্ট : মাত্র ৯ জন সদস্য নিয়ে ৩২ আসন বিশিষ্ট মালদার মানিকচক পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সহকারি সভাপতি হল বিজেপির। নতুন সভাপতি নির্বাচিত হলেন বিজেপির রিংকু মন্ডল এবং সহকারি সভাপতি হলেন বিজেপির পল্লবী মন্ডল । 

উল্লেখ্য, মানিকচক পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৩২টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এককভাবে পেয়েছিল ১৫টি আসন। বিজেপির দখলে গিয়েছিল ৯টি আসন, ৩টি আসন পেয়েছিল কংগ্রেস এবং ২টি আসন পেয়েছিল সিপিএম । স্বভাবতই নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে সমিতির দখল নিয়েছিল বিজেপি । সভাপতি হয়েছিলেন তৃণমূলের পিংকি মন্ডল এবং সহকারি সভাপতি হয়েছিলেন আমিনা খাতুন । 

সম্প্রতি তৃণমূলের ১৫ জন সদস্য সভাপতি এবং সহকারি সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনে তাদের অপসারিত করে ।মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে নতুন সভাপতি ও সহকারি সভাপতি নির্বাচনের জন্য তলবি সভা ডাকা হয়। তলবি সভায় অংশ নেন তৃণমূলের ১৫জন, বিজেপির ১জন, কংগ্রেসের ৩জন এবং সিপিআইএম-এর ২জন অর্থাৎ মোট ২৯জন সদস্য। তাদের উপস্থিতিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বিজেপির রিংকু মন্ডল এবং সহকারি সভাপতি হন বিজেপির পল্লবী মন্ডল । সভাপতি ও সহকারি সভাপতি নির্বাচিত হওয়ার পর গেরুয়া আবীর খেলে উচ্ছ্বাসে মেতে ওঠে গেরুয়া শিবির ।

এই নেতৃত্ব পরিবর্তনকে ঘিরে মানিকচকের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। বিজেপির পক্ষ থেকে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানানো হয়েছে। দলের কর্মী-সমর্থকদের মধ্যেও দেখা গিয়েছে উৎসাহ ও উচ্ছ্বাস।

নতুন সভাপতি ও সহকারী সভাপতির নেতৃত্বে মানিকচক পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ আরও গতি পাবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক প্রকল্প এবং পঞ্চায়েত সমিতির পরিষেবা আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।।

Previous Post

 শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই মনিরুজ্জামান, জেল থেকে মুক্তি পেয়েই খুড়শাশুড়িকে কুপ্রস্তাব   

Next Post

বঙ্গে বিজেপির রেকর্ড আসনে জয়ের পুরো কৃতিত্ব মমতা-অভিষেক-ফিরহাদ-হুমায়ুনকে দিলেন কার্তিক মহারাজ

Next Post
বঙ্গে বিজেপির রেকর্ড আসনে জয়ের পুরো কৃতিত্ব মমতা-অভিষেক-ফিরহাদ-হুমায়ুনকে দিলেন কার্তিক মহারাজ

বঙ্গে বিজেপির রেকর্ড আসনে জয়ের পুরো কৃতিত্ব মমতা-অভিষেক-ফিরহাদ-হুমায়ুনকে দিলেন কার্তিক মহারাজ

No Result
View All Result

Recent Posts

  • বঙ্গে বিজেপির রেকর্ড আসনে জয়ের পুরো কৃতিত্ব মমতা-অভিষেক-ফিরহাদ-হুমায়ুনকে দিলেন কার্তিক মহারাজ
  • মাত্র ৯ জন সদস্য নিয়ে ৩২ আসন বিশিষ্ট মালদার মানিকচক পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহকারি সভাপতি হল বিজেপির 
  •  শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই মনিরুজ্জামান, জেল থেকে মুক্তি পেয়েই খুড়শাশুড়িকে কুপ্রস্তাব   
  • কুমিল্লায় বাড়িতে ঢুকে হিন্দু বধূকে পিটিয়ে খুন 
  • “পুলিশের কথায় মসজিদের মাইক খুলবেন না, দরকার হলে পুলিশের বিরুদ্ধে মামলা করুন” : হাইকোর্টে পিআইএল খারিজ হওয়ার পর মুসলিমদের পরামর্শ দিলেন কল্যাণ ব্যানার্জি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.